Thursday, April 2, 2026

মৃ.ত্যুপুরী নেপাল! ২০১৫ সালের স্মৃতি উসকে লাফিয়ে বাড়ছে মৃ.তের সংখ্যা

Date:

Share post:

নেপালের ভূমিকম্পে (Nepal Earthquake) লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৪। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ১৬৫। পাশাপাশি আহত হয়েছেন আরও ১৪০ জন। এদিকে মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে। তবে বর্তমানে পরিস্থিতি এতটাই ভয়াবহ যে হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে একের পর এক বিল্ডিং (Building)। এখনও নিখোঁজ বহু মানুষ। তাঁদের খোঁজে চলছে জোর তল্লাশি। এদিকে নেপাল পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে উদ্ধারকাজ চালালেও রীতিমতো হিমশিম খেতে হচ্ছে তাঁদের। তবে এদিন কম্পনের তীব্রতা এতটাই ছিল যে, ভারতের বিভিন্ন রাজ্যে তা অনুভূত হয়। তবে শুধু নেপালই নয়, শুক্রবার মধ্যরাতে দিল্লি-এনসিআর, অযোধ্যা, লখনৌ এবং বিহারেরও বেশ কিছু জায়গার মাটি কেঁপে ওঠে বলে খবর। বাদ পড়েনি শহর কলকাতাও (Kolkata)। এদিকে নেপালের ভয়াবহ ভূমিকম্পে শোকপ্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, নেপালের ভূমিকম্পে মৃত্যু ও ক্ষয়ক্ষতির খবর শুনে অত্যন্ত দুঃখিত। ভারত নেপালের নাগরিকদের পাশে রয়েছে। আমরা সবধরনের সহযোগিতা করব।

তবে স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে, ভূমিকম্পের জেরে একাধিক জায়গার সঙ্গে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে যোগাযোগ। ভারতের জাতীয় ভূতাত্ত্বিক কেন্দ্রের তরফে জানানো হয় শুক্রবার রাত ১১টা ৩২ মিনিট ৫৪ সেকেন্ডে আচমকাই কেঁপে ওঠে নেপাল। কম্পনের উৎসস্থল ছিল নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে ৩৩১ কিলোমিটার দূরে। এদিকে নেপালের বিভিন্ন জেলা হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে।

এদিকে নেপালের প্রধানমন্ত্রী নিরাপত্তা সংস্থাগুলোকে অবিলম্বে উদ্ধার ও ত্রাণ কাজ চালানোর নির্দেশ দিয়েছেন। তিনি জানিয়েছেন, সড়ক অবরুদ্ধ ও ক্ষতিগ্রস্ত সেতুর কারণে উদ্ধার ও ত্রাণ কাজ ব্যাহত হচ্ছে। এদিকে ভূমিকম্পের জেরে পশ্চিম রুকুম এবং জাজারকোট সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর। নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল এমন ভয়াবহ দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন।

Related articles

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...

কমিশনের নির্দেশে রদবদল! সরলেন মালদহের কমিশনার, দায়িত্বে গুলাম আলি আনসারি

বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই রাজ্যে একাধিক প্রশাসনিক পদে রদবদল শুরু করেছিল নির্বাচন কমিশন। গত কয়েক সপ্তাহে শীর্ষ...