Monday, April 13, 2026

বন্ধ শিয়ালদহ দক্ষিণ শাখার ট্রেন চলাচল, বি.পাকে নিত্যযাত্রীরা

Date:

Share post:

শনিবারের সকালে শিয়ালদহ শাখায় ট্রেন বিভ্রাট (Train service interrupted)। বালিগঞ্জ স্টেশনের কাছে ওভারহেডের তার ছিঁড়ে বিপত্তি। আপাতত শিয়ালদহ (Sealdah Division) আপ এবং ডাউন লাইনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। সারাইয়ের কাজ শুরু হওয়ায় কিছুক্ষণের মধ্যেই পরিষেবা স্বাভাবিক হবে বলে রেলের তরফে মাইকিং করে জানানো হয়েছে। যদিও বজবজ শাখায় ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে খবর।

আজ সকাল ন’টার কিছু সময় পরে এই দুর্ভোগ শুরু হয়। প্রথমে আপ ও পরে ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। ক্যানিং, নামখানা, বারুইপুর, সোনারপুর বিভিন্ন স্টেশনে লোকাল ট্রেন দাঁড়িয়ে পড়েছে। দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকার মানুষ এই রুটে যাতায়াত করেন। ফলে স্টেশনে এসে বিপাকে নিত্যযাত্রীরা। অনেকেই বিকল্প পথে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন।

Related articles

ফের অতিসক্রিয়তা কমিশনের! ভোটের ১০ দিন আগে রাজ্যে নতুন পুলিশ পর্যবেক্ষক 

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট যত এগিয়ে আসছে, বাংলার ভোট-যুদ্ধে নজরদারি ততই আটসাঁটো করছে নির্বাচন কমিশন। ভোট শুরুর মাত্র ১০...

মহিলাদের বিশ্বকাপে রেকর্ড পুরস্কারমূল্য,টাকার অঙ্ক শুনলে চমকে যাবেন

এক মাস আগেই শেষ হয়েছে পুরুষদের টি২০ বিশ্বকাপ। মহিলাদের টি২০ বিশ্বকাপ (Women’s T20 World Cup 2026) শুরুর আর...

শুধু দক্ষিণ কলকাতাতেই ৪০০ স্পর্শকাতর বুথ! শুরু পোস্টাল ভোট

নির্বাচনে কোনওরকম ঢিলে মনোভাব দেখাচ্ছে না রাজ্য পুলিশ। কলকাতা পুলিশের তরফেও শহরের প্রতিটি ক্ষেত্রকে কড়া নজরদারির মধ্যে রাখা...

লক্ষ্য মহাকাশ জয়, ইসরোর বিশেষ প্রশিক্ষণ শিবিরে ডাক পেল মেমারির অহন মান্না

চার লক্ষেরও বেশি পরীক্ষার্থীর ভিড় ঠেলে শেষমেশ সেরাদের তালিকায় জায়গা করে নিল মেমারির অহন মান্না। ভারতীয় মহাকাশ গবেষণা...