Monday, April 6, 2026

জটিল অ.স্ত্রোপচারে খুদের ফু.সফুসে আটকে থাকা সূ.চ বের করলেন এইমসের চিকিৎসকরা

Date:

Share post:

চিকিৎসাশাস্ত্রে বড়সড় সাফল্য পেল দিল্লির এইমস হাসপাতাল। জটিল অস্ত্রোপচারের মাধ্যমে ৭ বছরের ছোট্ট খুদের ফুসফুসে আটকে থাকা সূচ বের করলেন  চিকিৎসকরা। জানা গিয়েছে, আড়াই ইঞ্চের একটি সূচ আটকে ছিল খুদের ফুসফুসে।পরিবার সূত্রে জানা গিয়েছে, এদিন হঠাৎ কাশতে শুরু করে খুদেটি। তারপর কাশির সঙ্গে রক্ত বের হতে শুরু করে। তড়িঘড়ি এইমসে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানেই নানা পরীক্ষার পর জানা যায় তাঁর ফুসফুসে সূচ আটকে গেছে। তারপরেই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা।

ঘটনা প্রসঙ্গে এইমস-এর চিকিৎসকরা জানিয়েছেন,শিশুটির যেখানে সূচ আটকে ছিল সেখানে যন্ত্রের প্রবেশের জায়গা খুব কম ছিল। তাই স্থানীয় বাজার থেকে একটা চুম্বক কিনে আনা হয়।  দেড় মিলিমিটার প্রস্থের ছোট্ট চুম্বকটিকে গলা দিয়ে ফুসফুস পর্যন্ত পৌঁছে দেন চিকিৎসকরা।  আর সেই চুম্বকের মাধ্যমে অতিযত্নে সূচটি বের করা হয়।  চিকিৎসকরা জানিয়েছেন, চুম্বক ঢোকানোর সময় শ্বাসনালীর সংস্পর্শে এলেই বিপদ হতে পারত শিশুটির। এমনকী,সময়ের সঙ্গে সঙ্গে শিশুটির শারীরিক অবস্থার অবনতি ঘটছিল। কিন্তু শেষ পর্যন্ত শিশুটির ফুসফুস থেকে সূচটি বেরি করে আনা সম্ভব হয়েছে। এখন শিশুটি সুস্থ রয়েছে।

 

 

Related articles

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...