Wednesday, June 24, 2026

ইডেনে হ*তাশ রোহিত সমর্থরা, অর্ধ শতরানের আগেই ফিরলেন হিট্ম্যান

Date:

Share post:

ইডেনে আজ হাই ভোল্টেজ ভারত বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচ (India South Africa Match Update)। তিলোত্তমার রঙ আজ নীলে মিলে একাকার। টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিতেই রোহিতের স্লোগানে মুখরিত ইডেন। শুভমনকে সঙ্গে নিয়ে দুরন্ত শুরু করেন ভারত অধিনায়ক। চার- ছক্কার টিজারে হাই স্কোরের স্বপ্ন দেখতে শুরু করেছিল টিম ইন্ডিয়া। যদিও সেই মেয়াদ খুব একটা বেশিক্ষণের হল না। মাত্র ২৪ বলে ৪০ রান করে কাগিসো রাবাডার বলে মিড অফে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন রোহিত (Rohit Sharma)। এবারও অর্ধ শতরান হল না। হতাশ সমর্থকরা। যদিও স্কোরবোর্ড সচল রাখছিলেন প্রিন্স অফ ক্রিকেট । ভারত ১০ ওভারে ৯১ রান তুলল। এরপর স্পিনারের আক্রমণে ২৪ বলে ২৩ রানে আউট শুভমন (Shubhman Gill)।

২৫ ওভারে দুই উইকেট হারিয়ে ১৪৪ রান করেছে ভারত। আপাতত ধরে খেলার সিদ্ধান্ত নিয়েছেন বিরাট এবং শ্রেয়স। হাই স্কোরিং পিচে ৩৫০ রানের লক্ষ্যমাত্রা রয়েছে ভারতের বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। তবে সেক্ষেত্রে বিরাটের ক্রিজে থাকা দরকার। আজ নিজের ৩৫ তম জন্মদিনে সচিনের রেকর্ড ছুঁয়ে ফেলার লক্ষ্যে কিং কোহলি। ২৯ ওভার শেষে ভারত ১৭৪/২। বিরাট খেলছেন ৫৩ রানে, শ্রেয়শ ৪৩ নট আউট।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...