Sunday, June 21, 2026

সন্তানকে ‘ব.ন্দি’! বিমানবন্দরে তা.ণ্ডব, ১৮ ঘণ্টা পর আত্মস.মর্পণ বাবার

Date:

Share post:

১৮ ঘণ্টা টানাপড়েনের শেষে বিনা বাধায় আত্মসমর্পণ করলেন ‘আততায়ী’ বাবা। উদ্ধার করা হল ৪ বছরের শিশুটিকে। পুলিশ জানিয়েছে, সে অক্ষত রয়েছে।

পুলিশ সূত্রে খবর শনিবার রাতে জার্মানির (Germany) হামবুর্গ বিমানবন্দরে (Hamburg Airport) গাড়ি নিয়ে গেট ভেঙে একটি চার বছরের শিশু নিয়ে বিমানবন্দরে ঢোকেন এক ব্যক্তি। বিমানবন্দরে প্রবেশের সময় তাঁকে শূন্যে গুলি চালাতে দেখা যায়। এমন ঘটনার জেরে পণবন্দি (Hostage Situation) পরিস্থিতি তৈরি হয় বিমানবন্দরে। শুরু হয়ে যায় হট্টগোল-চিৎকার। ঘটনার জেরে ব্যহত হয় বিমান পরিষেবা (Plane Service)। গোটা বিমানবন্দর ঘিরে ফেলে নিরাপত্তাবাহিনী।

প্রাথমিকভাবে অনুমান, সন্তান কার কাছে থাকবে তা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে মতান্তর চলছিল। সেইসময় স্ত্রীর ইচ্ছের বিরুদ্ধে ছেলেকে ছিনিয়ে আনে গাড়িতে থাকা অভিযুক্ত। তিনিই হামবুর্গ বিমানবন্দরে ঢুকে তাণ্ডব চালিয়েছেন বলে মনে করা হচ্ছে। স্থানীয় সূত্রে খবর, শনিবার রাত আটটা নাগাদ বেপরোয়া একটি গাড়ি নিরাপত্তার বলয় ভেঙে বিমানবন্দরের ভিতরে ঢুকে আসে। সূত্রের খবর, যে অংশে বিমানগুলিকে দাঁড় করিয়ে রাখা হয়, সেই টারম্যাক এলাকায় গাড়ি নিয়ে ঢুকে পড়েন অভিযুক্ত। পরে শূন্যে দুই রাউন্ড গুলিও চালান তিনি। এমনকী, বোতলে আগুন ধরিয়ে তা টারম্যাক এলাকায় ছুড়ে মারেন। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গোটা এলাকা ঘিরে ফেলে জার্মান বাহিনী।

 

জার্মানির পুলিশের তরফে জানানো হয়েছে, এক মহিলা ফোন করে ৪ বছরের সন্তানকে অপহরণের কথা জানান। কিন্তু অভিযুক্ত কেন বিমানবন্দরে ঢুকে তাণ্ডব চালালেন, তা এখনও জানা যায়নি। পুলিশের সন্দেহ, বাচ্চা কার কাছে থাকবে, সেই নিয়ে ঝগড়া থেকেই অপহরণ। অপহরণের সঙ্গে সঙ্গে তিনি পুলিশে খবর দেন। জানা গিয়েছে শিশুটি তার মায়ের সঙ্গে স্টেজ-এ থাকে। ওই যুবক থাকেন অন্য শহরে। গত কাল তিনি মায়ের কোল থেকে শিশুটিকে প্রায় ছিনিয়ে নিয়ে পালান। তার পর ঢুকে পড়েন হামবুর্গ বিমানবন্দরে।

 

 

 

Related articles

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...