Saturday, May 23, 2026

বিয়ের পিঁড়িতে বসাই লক্ষ্য!ভোটের ডিউটিতে নারাজ শিক্ষকের যুক্তিতে অবাক প্রশাসন

Date:

Share post:

ভোটের ডিউটি পড়েছিল। কিন্তু প্রশিক্ষণই নিতে গেলেন না এক স্কুল শিক্ষক।আর তার জন্য যে যুক্তি খাড়া করলেন, তা শুনলে অবাক হয়ে যাবেন।তিনি জানিয়েছেন, বিয়ের পিঁড়িতে বসাই এই মুহূর্তে তাঁর জীবনের প্রধান লক্ষ্য। সেটা না হওয়া পর্যন্ত অন্য কিছু করতে তিনি রাজি নন। মধ্যপ্রদেশের বাসিন্দা ওই শিক্ষকের নাম অখিলেশকুমার মিশ্র।

জানা গিয়েছে,ভোপালের সাতনা জেলার একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে সংস্কৃত পড়ান তিনি। আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য তাঁকে ভোটের ডিউটি দেওয়া হয়েছিল।এই কারণে গত ১৬ ও ১৭ অক্টোবর প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। কিন্তু তিনি প্রশিক্ষণ এড়িয়ে যান। তারপরই অখিলেশের কাছে শোকজ নোটিশ পাঠানো হয়।তার কাছে জানতে চাওয়া হয় যে দেশের এই গুরুত্বপূর্ণ কাজে অনুপস্থিত হওয়ায় তাঁকে বরখাস্ত করা হলে তিনি নিজের স্বপক্ষে কী ব্যাখ্যা দেবেন।এরপরই আসল ঘটনার সূত্রপাত।

ওই শোকজের উত্তরে নিজের একাকী জীবনের দুঃখের কথা তুলে ধরেন এই শিক্ষক। তিনি লেখেন, আমার গোটা জীবনটাই স্ত্রী ছাড়া কেটে যাচ্ছে। আমার সমস্ত রাত বৃথা চলে যাচ্ছে। আগে আমাকে বিয়ে করতে দিন।ওই শিক্ষক তাঁর চিঠিতে আরও দাবি জানান, তাঁর সাড়ে তিন লাখ টাকা পণ চাই। সেই সঙ্গে ফ্ল্যাট কেনার জন্য ঋণও চাই। তিনি লিখেছেন, আমি কী করব? আমার বলার কিছু নেই। আপনারা জ্ঞানের সাগর।যদিও অখিলেশের এই জবাবে বেজায় চটেছে জেলা প্রশাসন। সাতনা জেলাশাসক অনুরাগ ভার্মা ২ নভেম্বর পর্যন্ত তাঁকে বরখাস্ত করেছেন।

 

Related articles

IPL:কোচ পরিবর্তন করতে চাইছে সিএসকে, বাধা সেই ধোনিই!

২০২৩ সালের পর থেকে আইপিএলে(IPL) সিএসকে ( Chennai Super Kings )দলের সাফল্য নেই। স্টিফেন স্লেফিংয়ের বদলে এবার নতুন...

অনলাইনে বিনামূল্যে আধার আপডেটের সময়সীমা বাড়াল UIDAI

বাড়ল বিনামূল্যে আধার কার্ড আপডেট এর সময়সীমা। সরকারি প্রকল্পের টাকা পাওয়া হোক বা নতুন যোজনার জন্য আবেদন করা,...

কাঁথি পুরসভা ভেঙে দিল পুর ও নগরোন্নয়ন দফতর, মহকুমাশাসকই প্রশাসক

রাজ্যে পালাবদলের পরে পুরবোর্ডগুলিও বিরোধীদের হাত থেকে কেড়ে নিতে চাইছে রাজ্যের বর্তমান শাসকদল- অভিযোগ তৃণমূলের। এবার তৃণমূল পরিচালিত...

তীব্র গরমের মাঝেই দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির অনুকূল পরিবেশ!

জ্যৈষ্ঠের গরমে হাঁসফাঁস দশা কলকাতাসহ দক্ষিণবঙ্গের। শনিবার সকালে আকাশ হালকা মেঘলা থাকলেও বেলা গড়াতেই রোদের প্রচণ্ড তাপে রাস্তায়...