Friday, April 3, 2026

ইসির বৈঠক নিয়ে প্রশ্ন তুলে এবার কলকাতা বিশ্ববিদ্যালয়কে কড়া চিঠি রাজ্যের

Date:

Share post:

যাদবপুরের পর কলকাতা বিশ্ববিদ্যালয়কেও কড়া চিঠি দিল রাজ্য সরকার। প্রশ্ন তোলা হল ইসি বৈঠক নিয়ে। স্থায়ী উপাচার্য না হয়েও কীভাবে বিশ্ববিদ্যালয়ের কর্মসমিতির (এগজিকিউটিভ কাউন্সিল বা ইসি) বৈঠক ডেকেছেন অন্তর্বর্তিকালীন উপাচার্য শান্তা দে’র, তাঁর কাছে কৈফিয়ত তলব করেছে রাজ্য শিক্ষা দফতর।

জানা গিয়েছে, ওই বৈঠক বাতিল করার জন্য অবিলম্বে কলকাতা বিশ্ববিদ্যালয়ের রেজিস্টারকে চিঠি পাঠিয়েছে রাজ্য শিক্ষা দফতর। চিঠিতে জানানো হয়েছে, শান্তা দে ‘অন্তর্বর্তিকালীন উপাচার্য’। তাঁর কাজ শুধুমাত্র উপাচার্য পদের দায়িত্ব সামলানো। এর বাইরে কিছু করতে হলে শিক্ষা দফতরের অনুমতি নিতে হবে। কিন্তু তিনি তা করেননি।শিক্ষা দফতরকে এড়িয়ে গিয়ে বেআইনি ভাবে ইসি বৈঠক ডেকেছেন। যা সম্পূর্ণ অবৈধ।

প্রসঙ্গত, আগামী ৭ নভেম্বর মঙ্গলবার দুপুরে কর্মসমিতির বৈঠক ডেকেছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তিকালীন উপাচার্য শান্তা দে। বৈঠকের বৈধতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে চিঠিতে। এ প্রসঙ্গে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, ‘‘সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী অন্তর্বর্তিকালীন উপাচার্য ইসির বৈঠক ডাকতে পারেন না। এর পরেও বৈঠক হলে বিষয়টি সুপ্রিম কোর্টের নজরে আনব।’’

আরও পড়ুন:ইডেনের বা.জিতে বিচলিত মাউন্টেন পুলিশের ঘোড়া, হৃ.দরোগে মৃ.ত্যু

 

Related articles

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...