Tuesday, April 7, 2026

ব্রাজিলের থেকেও বড় কার্নিভাল রেড রোডে, জেলার পুজোর ভার্চুয়াল উদ্বোধনে রেকর্ড: জানালেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

নিজের নির্বাচন কেন্দ্র ভবানীপুরে বিজয়া সম্মিলনী করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার, সন্ধেয় সেই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানান,  ভার্চুয়াল মাধ্যমে জেলার ১২০০ পুজোর উদ্বোধন করেছেন তিনি। এটা একটা রেকর্ড। শুধু তাই নয়, রেড রোডে বিসর্জনের যে কার্নিভাল হয়েছে, তা ছাড়িয়ে গিয়েছেন ব্রাজিলের রিও-র কার্নিভালকেও- মত মুখ্যমন্ত্রীর।

মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, এবার পায়ের চোটের কারণে তিনি ভার্চুয়াল মাধ্যমে ১২০০ পুজোর উদ্বোধন করেছেন। এটা একটা রের্কড। তিনি প্রতি জেলার প্রতি ব্লকের পুজো দেখেছেন। মুখ্যমন্ত্রী মতে, জেলার থিম, মণ্ডপ পাল্লা দিয়েছে কলকাতাকে। তাঁর কথায়, “আমি ভারচুয়ালি প্রায় ১২০০ পুজোর উদ্বোধন করেছি। সব পুজো দেখেছি। জেলার থিম তাক লাগিয়ে দিয়েছে। আমি ভাবছিলাম, এটা হয়নি, ওটা হয়নি। কিন্তু দেখি সব করে দিয়েছে ওরা।” এরপরেই দলের নেতাদের উদ্দেশে মজা করে বলেন তৃণমূল সুপ্রিমো- ”অরূপ-দেবা-ববিকে জিজ্ঞেস করছিলাম, এবার তোরা কী করবি? তোরা সারা বছর যতই গবেষণা কর, ওরা সব করে দিয়েছে।”

আরও পড়ুন: বিজেপি নেতা-মন্ত্রীদের বে.হিসেবি স.ম্পত্তি নিয়ে সরব শশী, রাজ্যপালকে ক.টাক্ষ পার্থর

দুর্গাপুজো নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। জানান, এবার দুর্গাপুজোতে বাংলায় সারা বিশ্ব থেকে ৪০হাজার বিদেশী পর্যটক এসেছেন।

Related articles

নিজের ‘মতলবের’ জন্য এসেছিলেন: অসমে মোদির চা-পাতা তোলার পর্দাফাঁস অসমের মহিলাদের

যেখানেই যাবেন তাঁর ছবি তোলা ও সোশ্যাল মিডিয়ায় নায়ক হিসাবে তুলে ধরে সেই ছবি ছড়িয়ে দেওয়াই যে প্রধানমন্ত্রী...

‘ওদের হাতে কমিশন, আমাদের সঙ্গে জনগণ’! রাজ্যকে বিজেপি-শূন্য করার ডাক মমতার 

রাজ্যকে বিজেপি-শূন্য করার ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নদিয়ার চাকদহে মশড়া নবপল্লি মাঠের জনসভা থেকে দলনেত্রী বললেন, এবারের...

বুথে বসবে না পোলিং এজেন্ট! সত্যতা ব্যাখ্যা কমিশনের

ভোটার তালিকার পরে নির্বাচনের বুথ নিয়ে জলঘোলা নির্বাচন কমিশনের। নির্বাচন ঘোষণার সময়ই রাজ্যে নির্বাচনী বুথ নিয়ে অনেক আয়োজনের...

১২ বছর পর নিজস্ব রাজধানী পেল অন্ধ্রপ্রদেশ, অমরাবতীই এখন সরকারি কেন্দ্র

সরকারিভাবে অন্ধ্রের রাজধানীর তকমা পেল অমরাবতী। বিভাজনের প্রায় ১২ বছর পর নিজস্ব রাজধানী পেল অন্ধ্রপ্রদেশ। রাষ্ট্রপতির সম্মতির পর...