Friday, June 26, 2026

বাংলাদেশ-শ্রীলঙ্কা ম‍্যাচে বিতর্ক, এক বলও না খেলে আউট অ্যাঞ্জেলো ম্যাথিউজ

Date:

Share post:

বিশ্বকাপে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ম‍্যাচে তুমুল বিতর্ক। আজ দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। টসে হেরে প্রথমে ব‍্যাট করতে নামে লঙ্কানরা। সেখানেই এক বল না খেলে আউট হলেন অ্যাঞ্জেলো ম্যাথিউজ। আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে প্রথমবার ‘টাইমড আউট’ হলেন কোনও ব্যাটার। শুক্রবার বাংলাদেশের বিরুদ্ধে ‘টাইমড আউট’ হয়ে যান অ্যাঞ্জেলো ম্যাথিউজ। মাঠে নেমে নির্ধারিত সময়ের থেকে দেরিতে স্ট্রাইক নেওয়ায় ফিরতে হল তাঁকে।

ঘটনার সূত্রপাত, ২৫তম ওভারে শ্রীলঙ্কার চতুর্থ উইকেট পড়ার পর কিছুটা দেরিতে মাঠে আসেন শ্রীলঙ্কার তারকা ক্রিকেটার অ্যাঞ্জেলো ম্যাথিউজ। সেটা নির্ধারিত সময়ের মধ্যেই ছিল। অর্থাৎ খেলার নিয়ম অনুযায়ী, উইকেট পড়ার দু’মিনিটের মধ্যে নয়া ব্যাটারকে প্রথম বলে খেলতে হয়। কিন্তু ক্রিজে এসে তিনি অনুভব করেন যে হেলমেটে কিছু একটা সমস্যা রয়েছে। ‘গার্ড’ না নিয়েই ডাগ-আউটের দিকে হেলমেট আনতে বলেন। তারপরই নির্ধারিত সময়ের মধ্যে স্ট্রাইক নিতে পারেননি অ্যাঞ্জেলো ম্যাথিউজ। সেই পরিস্থিতিতে ‘টাইমড আউট’-র জন্য আবেদন করেন বাংলাদেশের অধিনায়ক শাকিব আল হাসান। সেই আবেদন মেনে নেন আম্পায়ার। সেই মতো ম্যাথিউজকে আউট দেওয়া হয়। কোনও বল না খেলেই তাঁকে ড্রেসিংরুমে ফিরে যেতে হয়।

 

View this post on Instagram

 

A post shared by ICC (@icc)

এই ঘটনা পরই অনেকেই শাকিবের এই মত মেনে নিতে পারেননি। ওঠে নিন্দার ঝড়। শাকিবকে তুলোধোনা করেন প্রাক্তন পাক ক্রিকেটার ওয়াকার ইউনিস। যদিও অনেকে শাকিবের আচরণে কোনও ভুল দেখছেন না।

আরও পড়ুন:চলমান ক‍্যামেরায় এল সেরা ফিল্ডারের নাম, পুরস্কার ঘোষণায় ফের চমক টিম ইন্ডিয়ার

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...