Sunday, April 5, 2026

ফের দিল্লিতে ভূমিক.ম্প! উৎসস্থল সেই নেপাল

Date:

Share post:

ফের ভূমিকম্পে (Earthquake) কাঁপল দিল্লি-এনসিআর (Delhi-NCR)। সোমবার, বিকেলে ফের কেঁপে উঠল রাজধানী। দিল্লি ছাড়াও লখনউতেও ভূমিকম্প অনুভূত হয়েছে। এদিনও ভূমিকম্পের উৎসস্থল নেপাল বলে জানা গিয়েছে। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ৫.৬। ৪ দিনের মধ্যেই ফের ভূমিকম্পে (Earthquake) আতঙ্ক ছড়িয়েছে।

শনিবার রাতেও ভূমিকম্পে কাঁপে নেপাল। কম্পন অনুভূত হয় কলকাতাতেও। রিখটার স্কেলে সেই কম্পনের মাত্রা ছিল ৬.৪। ন্যাশানাল সেন্টার ফর সিসমোলজি সূত্রে খবর, সোমবার বিকেলের ভূমিকম্পের উৎসস্থলও নেপাল। রিখটার স্কেলে তার মাত্রা ৫.৬। মাটি থেকে ১০ কিলোমিটার গভীরে কম্পন হয়।

শনিবারের মূল কম্পনের পর ১৫৯ বার আফ্‌টারশকে কেঁপেছিল নেপাল। ভূমিকম্পে দেড়শোর বেশি মানুষের মৃত্যু হয়। ব্যাপক ক্ষয়ক্ষতি হয় বিস্তৃর্ণ অঞ্চলে। শনিবারের পর নেপালে রবিবারও মৃদু কম্পন অনুভূত হয়। ফের এদিন জোরালো কাঁপল নেপাল। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।

Related articles

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...

ভোটার তালিকা থেকে ৮০ লক্ষ নাম উধাও! কমিশনের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের’ অভিযোগে সরব গণমঞ্চ

রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া বা ‘সার’ (স্পেশাল ইনটেন্সিভ রিভিশন) নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলল নাগরিক...