Wednesday, March 11, 2026

দিলীপের কাণ্ডে অস্বস্তিতে সুকান্তরা! মুরলিধর লেনের বিজেপি দফতরের হলঘরে পড়ল তালা

Date:

Share post:

৬ নম্বর মুরলীধর সেন লেনে বিজেপির আদি দফতরে অনুগামীদের নিয়ে বিজয়ের সম্মেলনে করেছিলেন মেদিনীপুরের সংসদ দিলীপ ঘোষ। দলকে না জানিয়ে এই কর্মসূচি এবং অনুষ্ঠানে ওঠা স্লোগান অস্বস্তিতে ফেলেছে রাজ্য বিজেপির বর্তমান কর্মকর্তাদের। এর জেরেই এবার আদি দফতরের হলঘরে তালা ঝোলানোর সিদ্ধান্ত নিল রাজ্য নেতৃত্ব। এ জন্য আলাদা করে কোনও ঘোষণা না-হলেও দল ঠিক করেছে, নির্দিষ্ট কর্মসূচি থাকলেই ওই হলঘরের দরজা খোলা হবে। আগের মতো সব সময়ে খোলা থাকবে না।

৬ নম্বর মুরলীধর সেন লেন ছেড়ে সল্টলেকের সেক্টর ফাইভে চলে গিয়েছে বিজেপি রাজ্য সদর দপ্তর। বর্তমানে এখানে চলছে সংস্কারের কাজ। তবে মুরলীধর সেন লেনের একতলার হল ঘরটি অক্ষত রয়েছে। সেখানে এখনও মাঝে-মধ্যে সাংবাদিক বৈঠক হয়। সেই ঘরটিতেই গত সোমবার অনরাগীদের দেওয়া মুকুট পরে বিজয় সম্মেলন করেছিলেন দিলীপ। সেখানে স্লোগান উঠেছিল, ‘‘হাউ ইজ দ্য জোশ! দিলীপ ঘোষ, দিলীপ ঘোষ।’’ দলের পক্ষে কোনও ঘোষণা না-করা হলেও দিলীপের তরফে আলাদা করে সংবাধমাধ্যমের কাছে এই কর্মসূচির কথা বলা হয়েছিল। দিলীপের পাশাপাশি কলকাতা এবং আশপাশের জেলা থেকেও কর্মীরা চলে এসেছিলেন। সংখ্যায় খুব বেশি না-হলেও সরু রাস্তার জমায়েতে ‘উল্লাস’ ছিল চোখে পড়ার মতো। সেই ভিড়ে দেখা যায়, সম্প্রতি তৈরি হওয়া ‘বিজেপি বাঁচাও কমিটি’র নেতাদেরও। ‘জোশ’-এর সঙ্গে ‘ঘোষ’ মিলিয়ে স্লোগানের পাশাপাশি শোনা যায়, ‘‘হামারা মুখ্যমন্ত্রী ক্যায়সা হো! দিলীপ ঘোষ জ্যায়সা হো!’’

দিলীপের এই কর্মসূচির পরেই দলে সমালোচনা শুরু হয়। বিজেপির মতো একটি শৃঙ্খলাবদ্ধ দলে এমন আচরণ কি করা যায়? এক জন প্রবীণ নেতা, যিনি এক সময়ে আরএসএস প্রচারক থেকে বিজেপিতে এসে রাজ্যের সভাপতি এবং সর্বভারতীয় সহ-সভাপতি হন, তিনি কেন দলকে না-জানিয়ে এমনটা করলেন? প্রকাশ্যে কেউ সমালোচনা না-করলেও দলের ভিতরে এ নিয়ে আলোচনা শুরু হয়। এর পরেই মুরলীধরের হলঘরে তালা ঝোলানোর সিদ্ধান্ত নেওয়া হয়। জানা গিয়েছে, এখন থেকে কোনও মোর্চা, শাখা বা কলকাতা উত্তরের কর্মসূচির জন্য ওই হলঘর প্রয়োজন হলে আগে থেকে রাজ্য নেতৃত্বের অনুমতি নিতে হবে। এমন সিদ্ধান্তের কথা মানলেও রাজ্য নেতারা কেউই এ নিয়ে মুখ খুলতে রাজি নন। এই সিদ্ধান্তের প্রেক্ষিতে রাজ্য স্তরের এক নেতা বলেন, “সংস্কারের কাজ চলার সময়ে প্রয়োজনীয় জিনিসপত্র ওই ঘরে রাখা হবে। সেটা চলছে। এর পরে নিরাপত্তার কারণেই ওই ঘরে তালা দিয়ে রাখা হবে।” যদিও বিজেপির অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে অন্য কথা।

আরও পড়ুন- স্ত্রীকে কু.পিয়ে-গাড়ি চা.পা দিয়ে হ.ত্যা! ভারতীয়কে যাবজ্জী.বন কারা.দণ্ড মার্কিন আদালতের

 

spot_img

Related articles

অ্যাক্রোপলিস মল-এ নারী দিবস উদযাপন

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে অ্যাক্রোপলিস মল দুই দিনব্যাপী একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে। নারীদের স্বাস্থ্য সচেতনতা ও আত্মসুরক্ষার...

‘CPIM এখন ক্লোজড চ্যাপ্টার’, প্রথম বার তৃণমূলে ভোট দিয়ে নয়া অভিজ্ঞতার কথা শোনালেন প্রতীক

বাম জমানার চ্যাপ্টার এখন ক্লোজড, এখন নতুন সিলেবাসে পথ চলা। বার কাউন্সিলের নির্বাচনে ডায়মন্ড হারবার আদালতে ভোট দিতে...

আলু চাষিদের পাশে রাজ্য, সরাসরি আলু কেনার ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

রাজ্যে আলুর বাম্পার ফলন হলেও সঠিক দাম না পেয়ে সংকটে পড়েছেন চাষিরা। এই পরিস্থিতিতে আলু চাষিদের স্বার্থ রক্ষায়...

জুনিয়র আর্টিস্টদের জন্য বিশেষ উদ্যোগ ফেডারেশন সভাপতি স্বরূপের

জুনিয়র আর্টিস্ট বা এক্সট্রা- যে নামেই ডাকা হোক না কেন, তাঁরা আসলে শিল্পী-অভিনেতা। কিন্তু বিভিন্ন সময় অসুবিধা সম্মুখীন...