Sunday, June 14, 2026

স্ত্রীকে কু.পিয়ে-গাড়ি চা.পা দিয়ে হ.ত্যা! ভারতীয়কে যাবজ্জী.বন কারা.দণ্ড মার্কিন আদালতের

Date:

Share post:

নিজের স্ত্রীকে কুপিয়ে এবং গাড়ি চাপা দিয়ে হত্যা! মর্মান্তিক এই ঘটনায় দোষী সাব্যস্ত ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনাল ফ্লোরিডার আদালত। তিন বছর আগে অর্থাৎ ২০২০ সালে ১৭ বার কুপিয়ে স্ত্রীকে হত্যা করেন ওই ব্যক্তি। এমনকী গাড়ির চাকায় স্ত্রীকে পিষে দেন তিনি। ওই মামলাতেই ফ্লোরিডার আদালত এদিন যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনাল।

জানা গিয়েছে, অভিযুক্তের নাম ফিলিপ ম্যাথু। আদতে কেরলের বাসিন্দা। কর্মসূত্রে আমেরিকার ফ্লোরিডায় থাকতেন। সেখানেই তার স্ত্রীকে খুন করার অভিযোগ। মৃত ভারতীয় মহিলার নাম মেরিন জয়। পেশায় একটি হাসপাতালের নার্স ছিলেন তিনি। ২০২০ সালে ফ্লোরিডার একটি হাসপাতালে পার্কিং লটে কোনও একটি বিষয়ে বচসায় জড়িয়ে পড়েছিলেন ওই ভারতীয় দম্পতি। এই সময় পকেট থেকে ছুরি বের করে ফিলিপ ম্যাথিউ স্ত্রী জয়-কে কোপাতে শুরু করে। মোট ১৭বার ছুরিকাঘাত করেছিল সে। এরপর স্ত্রীকে গাড়িতে পিষে দিয়ে সেখান থেকে পালিয়ে যায় অভিযুক্ত। ঘটনাটি দেখতে পেয়েছিল ম্যাথিউ-র বেশ কয়েকজন সহকর্মী। ঘটনাস্থলে ছুটে আসে তারা। গুরুতর জখম জয়কে হাসাপাতে ভর্তি করার আগেই মৃত্যু হয়।

এরপর মহিলার পরিবারের তরফে স্থানীয় একটি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ম্যাথিউ-কে গ্রেফতার করে ফ্লোরিডার পুলিশ। গত শুক্রবার অর্থাৎ ৩ নভেম্বর সেই মামলায় দোষী সাব্যস্ত করা হয় ম্যাথিউকে।

আরও পড়ুন- নিজের নামে স্টেডিয়াম-ট্রেন লাইন বানাই না! নাম না মোদিকে তো.প মমতার

Related articles

বাংলার নতুন গোয়েন্দা পরমব্রত! ওয়েব সিরিজে চমক দিতে তৈরি অভিনেতা 

বাঙালির অন্যতম প্রিয় গোয়েন্দা আইকন 'ফেলুদা'র চরিত্রে অভিনয় করে দর্শকের ভালোবাসা পেয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)। বাদ পড়েনি...

FIFA World Cup: বিশ্বকাপে ভারত যোগ, ২০ বছর নতুন ইতিহাস লিখলেন অস্ট্রেলিয়ার নিশান

ফিফা বিশ্বকাপে ভারত যোগ। চলতি বিশ্বকাপে বেশ কয়েকটি দলে ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার আছে। অস্ট্রেলিয়ার জার্সিতে মাঠে নেমে ইতিহাস...

ছেলে টিকিট না পাওয়ায় ‘বিদ্রোহী’ কাকলি! সাফাই দিতে আসরে সাংসদ-পুত্র

বিধানসভা ভোটে তৃণমূলের পরাজয়ের পর লোকসভাতে বিদ্রোহ ঘোষণা করে তৃণমূল কংগ্রেসের আলাদা ব্লক তৈরিতে আগ্রহ দেখিয়েছেন কাকলি ঘোষ...

ওষুধের বদলে ফরমালিন! মধ্যপ্রদেশে শিশু মৃত্যুতে প্রশ্নে AIIMS ভোপাল

দেশজুড়ে উন্নত স্বাস্থ্য পরিষেবা, বিশ্বমানের চিকিৎসা পরিকাঠামো আর সবার জন্য স্বাস্থ্য সুরক্ষার দাবি নিয়ে বারবার প্রচার চালাচ্ছে কেন্দ্রের...