Friday, April 3, 2026

নজরে কামারহাটি-বরাহনগর পুরসভা! ইডির তলবে নথি হাতে সিজিওতে হাজির গোপাল-অপর্ণা

Date:

Share post:

পুর নিয়োগ মামলায় ফের ইডি দফতরে হাজিরা দিলেন কামারহাটি পুরসভার (Kamarhati Municipality) চেয়ারম্যান গোপাল সাহা (Gopal Saha)। এর আগেও তাঁকে এক দিন সিজিও কমপ্লেক্সে (CGO Complex) তলব করা হয়েছিল। সোমবার ফের তাঁকে তলব করা হয়। এদিন সকাল সাড়ে ৯টা নাগাদ সিজিও কমপ্লেক্সে পৌঁছে যান গোপাল। পাশাপাশি বরাহনগর পুরসভার (Barahanagar Municipality) চেয়ারপার্সন অপর্ণা মৌলিকও (Aparna Moulik) এদিন ইডি দফতরে হাজিরা দেন।

এদিন বেশ কিছু নথি নিয়ে ইডি দফতরে ঢোকেন কামারহাটি পুরসভার চেয়ারম্যান। সূত্রের খবর, ইডির চেয়ে পাঠানো নথি জমা দিতেই তিনি সিজিওতে যান। রেশন বণ্টনে মামলায় যেদিন জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করা হয়েছিল, সে দিনই কেন্দ্রীয় সংস্থার দফতরে হাজিরা দিয়েছিলেন গোপাল। বেশ কয়েক ঘণ্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। তবে গোপাল জানিয়েছিলেন, কেন্দ্রীয় সংস্থা যত বার তাঁকে ডাকবে, ততবার তিনি হাজিরা দেবেন। যা তাঁকে জিজ্ঞাসা করা হবে, সব কিছুর উত্তরও দেবেন। আর সেই মতোই এদিন সকাল সকাল সিজিও কমপ্লেক্সে পৌঁছে যান কামারহাটি পুরসভার চেয়ারম্যান। তবে পুর নিয়োগ মামলাটি দেখছে সিবিআইও। তারা সেপ্টেম্বর মাসে কামারহাটি পুরসভার কাছ থেকে বেশ কিছু নথি চেয়ে পাঠিয়েছিল। পাশাপাশি পুরসভার ৩৪ জন কর্মীকেও তলব করা হয়েছিল।

তবে শুধু কামারহাটিই নয় উঠে আসে বরাহনগর পুরসভার নামও। আর সেকারণেই বরাহনগর পুরসভার চেয়ারপার্সন অপর্ণা মৌলিককেও ডেকে পাঠানো হয়।

 

 

 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...