Saturday, June 27, 2026

নদীর ধারে শিশুর কা.ন্না, সামনে যেতেই চক্ষু চড়কগাছ!

Date:

Share post:

নদীর পাড়ে বাচ্চার কান্না শুনে চমকে গেছিলেন সবাই। এত ছোট শিশু জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর জঙ্গল সংলগ্ন গ্রামে কী করছে, ভাবতেই পারেননি গ্রামবাসীরা। কিন্তু শব্দের উৎস খুঁজে খুঁজে পনাশগুড়ি গ্রামের নদীর ধারে পৌঁছতেই চক্ষু চড়কগাছ! এ কী, শিশু নয় এ তো ইঁদুরের মতো দেখতে এক প্রাণী। তাকে সামলাতে কার্যত ঘুম উড়েছে বন দফতরের (Forest Department)কর্মীদের। বৃহৎ আকারের প্রাণীটি দেখতে বাঁশের ইঁদুরের মতো। একদম বাচ্চাদের মতো কাঁদে। বন দফতর বলছে এদের নাম ব্যাম্বু র‌্যাট (Bamboo Rat)।

ইঁদুর বলতে যেটা মনে হয় এই প্রাণী সেরকম নয়। হাঁটা চলাও একটু অদ্ভুত ধরণের। তবে এদের অনুভূতি প্রবল। বন দফতরের তরফে জানা গিয়েছে,মূলত দক্ষিণ-পূর্ব নেপাল থেকে দক্ষিণ চিন এবং মায়ানমার-সহ তাইল্যান্ড পর্যন্ত উচ্চভূমিতে বাঁশের বাগানে বাস করে এরা। বাঁশ বাগানে এরা থাকে। তৃণভোজী প্রাণী। বাঁশের কোরল খায়। বেশ কিছু আচার আচরণ মানুষের সঙ্গে মিল পাওয়া যায়। রবিবার সন্ধ্যায় রাজগঞ্জ ব্লকের বৈকুন্ঠপুর জঙ্গল সংলগ্ন এলাকায় একে দেখে আঁতকে ওঠেন এলাকাবাসী। পরে আমবাড়ি রেঞ্জের বনকর্মীরা এসে বাঁশের ইঁদুরটিকে উদ্ধার করেছে।

Related articles

আজ বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস দক্ষিণবঙ্গে!

সপ্তাহান্তে দুর্যোগের পূর্বাভাস দক্ষিণবঙ্গে (South Bengal)! শনিবার বিকেল থেকে জেলায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের (Rain Forecast) সম্ভাবনা...

এবার সাইবার জালিয়াতির শিকার কল্যাণ! অ্যাকাউন্ট থেকে গায়েব লক্ষাধিক টাকা

তৃণমূল কংগ্রেসের সাংসদ ও আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) ব্যাংক একাউন্ট থেকে উধাও (Bank account scam) হয়ে...

মর্মান্তিক! তারাতলা গুদাম বিপর্যয়ে প্রাণ হারালেন ৩ ভাই

এক দুর্ঘটনা কেড়ে নিল তিন ভাইয়ের প্রাণ। কাজের সন্ধানে বিহারের মুঙ্গের থেকে কলকাতা এসেছিলেন এক পরিবারের ৬ সদস্য।...

দেখে নিন আজ কোন শহরে কত দামে মিলছে পেট্রোল ডিজেল

পেট্রোল-ডিজেলের দামের (Petrol and Diesel Price) দিকে নজর থাকে সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহণ ক্ষেত্রের সকলেরই। শনিবার...