Tuesday, June 16, 2026

অভিষেকের জন্মদিনে নেতা-কর্মীদের মধ্যে প্রবল উন্মাদনা, মন্দিরে-মন্দিরে বিশেষ যজ্ঞ

Date:

Share post:

ছত্রিশে পা। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) জন্মদিন ঘিরে উন্মাদনা তৃণমূলের নেতা-কর্মী-সমর্থকদের মধ্যে। সোমবার রাতে ঘড়ির কাঁটা ১২টা পেরোতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার ঢল নেমেছে। বিভিন্ন জায়গায় রাত থেকেই লাগানো হয়েছে পোস্টার, হোর্ডিং। এমনকী, বিভিন্ন মন্দিরে তৃণমূল সাংসদের দীর্ঘায়ু ও মঙ্গল কামনায় শুরু হয়েছে যজ্ঞ। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু রাজ্যবাসীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে নৈহাটি বড়মা কালীমন্দিরে পুজো দেন সেচমন্ত্রী পার্থ ভৌমিক। অভিষেকের জন্মদিন উপলক্ষ্যে বিশেষ যজ্ঞের আয়োজন করা হয় সেখানে।

তবে, সবচেয়ে সাড়া পড়েছে অভিষেক যে এলাকার সাংসদ, সেই ডায়মন্ড হারবারে শুভেচ্ছা বার্তা ও পোস্টারের বন্যা। প্রিয় নেতাকে জন্মদিনের অভিনন্দন জানিয়েছেন দলীয় কর্মীরা।

দলের তরফে এদিন নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তৃণমূল সূত্রে খবর, কলকাতার বিভিন্ন প্রান্তে অভিষেকের (Abhishek Banerjee) জন্মদিন উপলক্ষ্যে নানা অনুষ্ঠান ও কর্মসূচির আয়োজন করা হয়েছে। কালীঘাটেও একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বিকেলে। সেখানও স্বয়ং অভিষেক উপস্থিত থাকবনে বলে সূত্রের খবর। এর পাশাপাশি, স্যোশাল মিডিয়া ভেসে যাচ্ছে অভিনন্দনের বন্যায়।

Related articles

ত্রাণের আড়ালে আপত্তিকর সামগ্রী? অনন্যার কার্যালয় ভাঙচুর করে চক্রান্তের অভিযোগ বিজেপির

১০৯ নম্বর ওয়ার্ডের কার্যালয় ঘিরে বিতর্ক। কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়টি আদৌ সাধারণ মানুষের কাজের জন্য নাকি অন্য কোনও...

পশ্চিমবঙ্গ দিবসে স্কুলগুলোকে ছবি পাঠানোর ফতোয়া, নজরদারির অভিযোগে সরব শিক্ষক মহল

শিক্ষাঙ্গনে এবার নয়া নির্দেশিকাকে কেন্দ্র করে শুরু হলো জোর বিতর্ক। রাজ্যের সমস্ত সরকারি, সরকার পোষিত এবং সাহায্যপ্রাপ্ত স্কুলে...

নিয়োগ মামলা: ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, তদন্তে সহযোগিতার বার্তা অভিষেকের

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দফতরে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার সল্টলেকের সিজিও...

নারী-বিরোধী মন্তব্যের অভিযোগ! কল্যাণের বরখাস্ত চেয়ে স্পিকারকে চিঠি কাকলির

লোকসভার অন্দরেই এবার সরাসরি সংঘাতে জড়ালেন দুই বর্ষীয়ান সাংসদ। শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নারী-বিরোধী মন্তব্য ও...