Tuesday, March 17, 2026

“যু.দ্ধ বিরতি নয়, তবে ক্ষণিকের জন্য থামতে পারি”, জানালেন নেতানিয়াহু

Date:

Share post:

দীর্ঘ এক মাস ধরে যুদ্ধ চলছে। আর এই যুদ্ধের বলি হচ্ছেন অসহায় সাধারণ নর-নারী। যদিও তাতে ভ্রুক্ষেপ নেই প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর। তিনি জানিয়ে দিলেন, প্রাণ ও অন্যান্য মানবিক সহায়তায় কিছুক্ষণের জন্য যুদ্ধ থামতে পারে। কিন্তু যুদ্ধবিরতি কোনভাবেই নয়।

হামাসের বিরুদ্ধে এই যুদ্ধে আমেরিকা ইজরাইলকে সমর্থন করলেও সাম্প্রতিক সময়ে মানবিকতার খাতিরে যুদ্ধ বিরতির আবেদন জানিয়েছে তারা। এ বিষয়ে সম্প্রতি একটি আমেরিকান টেলিভিশন চ্যানেলে নেতানিয়াহুকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘ত্রাণ ইত্যাদি বিশেষ প্রয়োজনে সাময়িক ভাবে যুদ্ধ আমরা আগেও থামিয়েছি, ভবিষ্যতেও থামাব। ত্রাণসামগ্রী পাঠানো, আমাদের পণবন্দিদের উদ্ধার করে দেশে ফেরানোর জন্য কোথাও এক ঘণ্টা, কোথাও দু’ঘণ্টার ‘বিরতি’তে আমাদের আপত্তি নেই। কিন্তু সাধারণ ভাবে যুদ্ধবিরতি এখনই হচ্ছে না।’’ বরং হামাসকে সমূলে বিনষ্ট করার যে প্রতিজ্ঞা নেতানিয়াহু করেছিলেন, তাতেই এখনও বদ্ধপরিকর ইজরায়েল।

গত ৭ অক্টোবর প্যালেস্টাইনের সশস্ত্র গোষ্ঠী হামাস ইজরায়েলের ভূখণ্ডে ঢুকে হামলা চালায় এবং বহু ইজরায়েলি নাগরিককে পণবন্দি করে নিয়ে যায়। এর পরেই হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন নেতানিয়াহু। সেদিন থেকে টানা এক মাস ধরে চলা এই যুদ্ধে এখনো পর্যন্ত গাজায় ১০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। আরব দেশগুলির তরফে গাজায় যুদ্ধ থামানোর জন্য ক্রমশ ইজরায়েলের উপর চাপ বৃদ্ধি করা হচ্ছে। হামাসের সমর্থনে অস্ত্র ধরেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লা। ইয়েমেনের হুথিরাও ইজরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে। যুদ্ধ না থামালে ইরান প্রকাশ্যেই আক্রমণের হুঁশিয়ারি দিয়েছে ইজরায়েলকে। হামাস ইসরাইল দ্বন্দ্বে রীতিমতো উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছে পশ্চিম এশিয়ার।

 

spot_img

Related articles

বিজেপি শিবিরে বড় ভাঙন: পদ্ম ছেড়ে জোড়াফুলে ফিরলেন শুভেন্দু-ঘনিষ্ঠ নেতা, নন্দীগ্রামে তৃণমূল প্রার্থী পবিত্র?

বাংলায় নির্বাচন ঘোষণার পর দিনই প্রার্থী ঘোষণা করেছে বিরোধীরা। মঙ্গলবার, বিকেলে পার্থী ঘোষণা করবনে শাসকদল তৃণমূল। তার আগেই...

মিশন সফল! হরমুজ দিয়ে ভারতে পৌঁছল ‘নন্দা দেবী’

প্রায় ৯০ হাজার মেট্রিক টনের বেশি এলপিজি নিয়ে ভারতের দিকে এগিয়ে আসছিল শিবালিক এবং নন্দা দেবী। ১৬ মার্চ...

প্রার্থীতালিকা প্রকাশের আগে তৃণমূলে প্রাক্তন ক্রিকেটার, যোগদান দুই ভিন্ন সম্প্রদায়ের শিক্ষাবিদদেরও

রাজ্যে বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election Date) নির্ঘণ্টও প্রকাশিত হয়েছে। এবার প্রার্থীদের নাম প্রকাশ্যে আসার পালা। মঙ্গলবার...

KYC ছাড়া মিলবে না গ্যাস, জ্বালানি সংকটে সাধারণ মানুষের জন্য নতুন নিয়ম কেন্দ্রের

গ্যাসের অফিসের লম্বা লাইন, অসুস্থ হয়ে পড়ছেন বয়স্করা। কিন্তু তাতেও কোন ভ্রুক্ষেপ নেই। এবার আবার নতুন নিয়ম চালু...