Sunday, June 21, 2026

বিরাটের খেলায় মুগ্ধ পন্টিং, কোহলিকে নিয়ে কী বললেন প্রাক্তন অজি ক্রিকেটার

Date:

Share post:

বিরাট কোহলির খেলায় মুগ্ধ অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার রিকি পন্টিং। রবিবার ইডেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুরন্ত ইনিংস খেলেন বিরাট। শতরান করে স্পর্শ করেন সচিন তেন্ডুলকরকে। একদিনের ক্রিকেটে ৪৯তম শতরান করেন বিরাট। আর বিরাটের এই খেলায় মুগ্ধ পন্টিং। বললেন, আরও অনেক রান করুক বিরাট।

সম্প্রচারকারী চ্যানেলে পন্টিং বলেন, “নিঃসন্দেহে বলে দেওয়া যায়, বিরাট-ই এই মুহূর্তে বিশ্বক্রিকেটে সেরা ব্যাটসম্যান। আমি অনেক দিন আগে থেকেই সেটা বলে এসেছি। কোহলি যে মানের ক্রিকেটার, তাতে ওর সচিনের রেকর্ড স্পর্শ করার প্রয়োজন পড়ে বলে আমি অন্তত মনে করি না। ওর সামগ্রিক পরিসংখ্যানই বলে দেবে, কোহলি কত উচ্চস্তরের ব্যাটসম্যান। এখনও পর্যন্ত ও যা করেছে, তা অকল্পনীয়।”

এরপরই পন্টিং বলেন,” জন্মদিনের শুভেচ্ছা জানাতে বিরাটের কাছে গিয়েছিলাম। ও তখন বল করছিল। আমি বিরাটকে বলি, তোমাকে বোলার হিসেবে দেখতে চাই না। বরং ব্যাট হাতে আরও অনেক রান করছ, সেটাই মন দিয়ে দেখতে চাই।”

আরও পড়ুন:টাইমড আউটের ‘বদলা’ নিয়ে কী করলেন ম্যাথিউজ? ভাইরাল ভিডিও

 

 

Related articles

সকাল সকাল আজ শহরে কী কী কর্মসূচি প্রধানমন্ত্রীর

দুদিনের সফরে রাজ্যে এসেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে অংশ নিয়েছেন। সরকারি...

আজ ভোর ৪টে থেকে মেট্রো পরিষেবা শহরে

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) এবং NEET-UG পরীক্ষার (NEET UG Exam) জন্য রবিবার ভোর চারটে থেকেই মেট্রো...

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...