Saturday, June 27, 2026

ভোটের ছত্তিশগড়ে আই.ইডি বি.স্ফোরণ মা.ওবাদীদের, এক জওয়ান সহ জ.খম দুই ভোটকর্মী

Date:

Share post:

ছত্তীসগঢ়ে চলছে প্রথম দফার বিধানসভা নির্বাচন। এর আগে সোমবারই আইইডি-বিস্ফোরণে কেঁপে উঠেছে ছত্তীসগঢ়। সোমবার বিকালে ছত্তীসগঢ়ের কানকের জালায় আইইডি বিস্ফোরণ হয়। এই বিস্ফোরণে বিএসএফ-এর এক জওয়ান-সহ ২ ভোটকর্মী জখম হয়েছেন।পুলিশের দাবি, এটা মাও-হামলা। ভোটগ্রহণ শুরুর কয়েক ঘণ্টা আগে এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার বিকালে কানকের জেলার ছোটেবেটিয়া থানা এলাকায় ভোটকর্মীদের পোলিং বুথে যাওয়ার সময়ই আইইডি বিস্ফোরণটি ঘটে। বিএসএফ ও জেলা পুলিশ বাহিনী রীতিমতো পাহারা দিয়ে ভোটকর্মীদের ছোটেবেটিয়া থানা থেকে ক্যাম্প মারবেদা ও রেনাগাঘাটি রেনাগগোন্ডি বুথে নিয়ে যাচ্ছিলেন। দলে মোট চারটি বুথের ভোটকর্মীরা ছিলেন। আচমকা আইইডি বিস্ফোরণে বিএসএফ-এর এক কনস্টেবল-সহ ২ ভোটকর্মী আহত হন। প্রকাশ চাঁদ নামে ওই বিএসএফ কনস্টেবলের পায়ে আঘাত লাগে। আহত সকলকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

ছত্তীসগঢ়ে দ্বিতীয় দফার ভোট ১৭ নভেম্বর। এর মধ্যে আইআইডি বিস্ফোরণে ভোটকর্মী থেকে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।প্রশ্ন উঠেছে, ভোটের আগে ফের মাওবাদীরা মাথাচাড়া দিয়ে উঠল কেন? আজ সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন করা প্রশাসনের কাছে বড় চ্যালেঞ্জ।

Related articles

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...

পাতাল থেকে তুলে এনে গ্রেফতার করতে হবে: বাগনানে প্রশান্ত-খুনে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

অভিযুক্তদের পাতাল থেকে হলেও খুঁজে বের করতে হবে। নিহত বিজেপি (BJP) কর্মী প্রশান্ত দে-এর (Prasanta Dey) বাগনানে বাড়িতে...