Sunday, June 21, 2026

গাজায় ইজরায়েলের আগ্রাসন রুখতে ভারতকে সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগের আর্জি ইরানের

Date:

Share post:

‘গাজার মাটিতে ইজরায়েলের আগ্রাসন রুখতে সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করুক ভারত’। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এমনই আবেদন জানালেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করেছিলেন ইরানের প্রেসিডেন্ট। সেখানে বিদেশি উপনিবেশবাদের বিরুদ্ধে ভারতের সংগ্রামের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, ভারত তাদের স্বাধীনতা অর্জনের জন্য যে সংগ্রাম করেছিল, ঠিক একইভাবে গাজার নিপীড়িত জনগণের বিরুদ্ধে ইহুদিবাদীদের নির্যাতন বন্ধে ভারতের উচিত তার সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করা।

ভারতের প্রশংসা করে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেন, পশ্চিমী দেশগুলি জোট করলেও, ভারত সেখানে নিজেদের অবস্থান সম্পূর্ণ বিচ্ছিন্ন রেখেছে। সেই জোটে না থেকে ভারত নিজেদের অবস্থান বুঝিয়ে দিয়েছে গোটা বিশ্বের সামনে। সেই কারণে ভারতের উচিত এবার ইজরায়েলের আগ্রাসন বন্ধ করতে সমস্ত ক্ষমতা প্রয়োগের। গাজার মানুষের সঙ্গে যা হচ্ছে, তা বন্ধ করতে বিশ্বের যে কোনও দেশ যদি চেষ্টা চালায়, তাহলে তেহরান তার সঙ্গে রয়েছে। পাশাপাশি তিনি আরও জানান, নারী ও শিশু, হাসপাতাল, স্কুল, উপাসনালয় এবং সাধারণ মানুষের ঘর-বাড়িতে হামলা শাস্তিযোগ্য অপরাধ। এই অপরাধ দমনে এবং নিজেদের রক্ষা ও স্বাধীনতার জন্য ফিলিস্তিনিদের এ আন্দোলনে সারাবিশ্বের উচিত তাদের পাশে দাঁড়ানো।

এই ফোনালাপে ইরানের প্রেসিডেন্টকে নরেন্দ্র মোদি বলেন, মানবিক সহায়তার অব্যাহত রাখতে এবং এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা দ্রুত পুনরুদ্ধারের জোর দিচ্ছে ভারত। উল্লেখ্য, এর আগে গত শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সংযুক্ত আরব আমিরাতের প্রসিডেন্ট মোহাম্মাদ বিন জায়েদের সাথে কথা বলেছেন। যেখানে ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান যুদ্ধে ক্রমবর্ধমান বেসামরিক মানুষের প্রাণহানির বিষয়ে তারা উদ্বেগ প্রকাশ করেন।

 

Related articles

প্রথম পোস্টারেই জল্পনা, কীসের গল্প বলবে উজানের ‘কাতুকুতু বুড়ো’? আবেগ রাহুল নিয়েও

প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Banerjee) শেষ কাজগুলির মধ্যে অন্যতম ‘কাতুকুতু বুড়ো’। সেই কারণেই সিনেমাটি (Cinema)...

দলীয় পদ থেকে ইস্তফা মোশারফের, নাম লেখাচ্ছেন ‘বিদ্রোহী’ শিবিরে!

ব্যক্তিগত কারণ দেখিয়ে রবিবার সকালে তৃণমূলের সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন ইটাহারের বিধায়ক মোশারফ হোসেন...

FIFA World Cup: রুদ্ধশ্বাস জয়ে নক আউটে জার্মানি, নয়া রেকর্ড ডাচদের

আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের (FIFA World Cup) নক আউটে জার্মানি(Germany)। ২০১৪ সালের বিশ্বচ্যাম্পিয়নেরা ২০১৮, ২০২২ সালে...

NTA-এর নয়া নিয়মে দেশজুড়ে চলছে নিট

প্রশ্নফাঁসকাণ্ডের পর আজ, রবিবার দুপুর ২টো থেকে দেশজুড়ে ফের শুরু হয়েছে নিট-ইউজি (NEET-UG)। ১১টা থেকেই পরীক্ষাকেন্দ্রে ঢুকতে শুরু...