Tuesday, April 7, 2026

ভোট প্রচারে গিয়ে দু.র্ঘটনার কবলে কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ প্যাটেল, মৃ.ত ১

Date:

Share post:

দুর্ঘটনার সম্মুখীন হলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ প্যাটেল। মধ্যপ্রদেশে ভোটপ্রচারে গিয়ে তিনি দুর্ঘটনার কবলে পড়েন।জানা গিয়েছে, উলটো দিক থেকে দ্রুতগতিতে একটি বাইক আসছিল।বাইকটিকে বাঁচাতে গিয়ে অন্য একটি গাড়িকে ধাক্কা মারে মন্ত্রীর গাড়ি। ঘটনাস্থলেই এক যুবকের মৃত্যু হয়।পাঁচ জন আহত হয়েছেন। কপালজোরে বড়সড় আঘাত থেকে রক্ষা পান মন্ত্রী।

জানা গিয়েছে, কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ প্যাটেল মঙ্গলবার কমল নাথের নিজের জেলা ছিন্দওয়াড়ায় দলীয় প্রার্থীর সমর্থনে প্রচারে গিয়েছিলেন। সেখানে একটি রোড শো-তে অংশ নেন তিনি। ফেরার পথে দুর্ঘটনাগ্রস্ত বাইকটি হঠাৎই দ্রুত গতিতে মন্ত্রীর গাড়ির সামনে চলে আসে। চালক কোনওক্রমে ব্রেক কষে ওই বাইকের সঙ্গে সংঘর্ষ এড়ালেও কনভয়ে থাকা অন্য একটি গাড়ি ধাক্কা মারে মন্ত্রীর গাড়িতে।

ওই দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন পাঁচজন। তাঁদের মধ্যে ৩ জনের অবস্থা সংকটজনক। আহতদের মধ্যে মন্ত্রীর টিমের এক সদস্যও আছেন।আহতদের চিকিৎসা চলছে। কমল নাথের  নিজের জেলায় মন্ত্রীর কনভয়ে ওই দুর্ঘটনা নিয়ে ইতিমধ্যেই নানারকম প্রশ্ন উঠতে শুরু করেছে।

Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...