Thursday, June 11, 2026

শ্রীকৃষ্ণের থেকে ম্যানেজমেন্ট শিখবে এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা

Date:

Share post:

ম্যানেজমেন্টের গুরু ভগবান শ্রীকৃষ্ণ(Lord Krishna)। এই কথা মাথায় রেখে বাণিজ্য বিভাগের পড়ুয়াদের বিবিএ ও এমবিএ কোর্স শুরু করল এলাহাবাদ বিশ্ববিদ্যালয়। পাঁচ বছরের এই বাণিজ্য বিভাগে, ভগবত গীতা, রামায়ণ, উপনিষদ ছাড়াও পড়ুয়াদের চাণক্য ও শ্রীকৃষ্ণের ম্যানেজমেন্টের পাঠ দেওয়া হবে। এর পাশাপাশি পড়ুয়াদের পড়ানো হবে জিআরডি টাটা, আজিম প্রেমজি, ধীরুভাই আম্বানি, নারায়ণ মূর্তি, সুনীল মিত্তাল এবং বিড়লার মতো শীর্ষ শিল্পপতিদের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলির বিষয়ে‌।

জানা যাচ্ছে, এই কোর্সে পড়ুয়াদের অষ্টাঙ্গ যোগ শেখানো হবে, যা তাদের প্রতিকূল পরিস্থিতিতে শান্ত থাকার চেষ্টা করতে সাহায্য করবে। এই বিভাগটি গত মাস থেকে ২৬ জন শিক্ষার্থী নিয়ে নয়া এই কোর্স চালু হয়েছে। এই কোর্সটিতে ২২০ ক্রেডিটের ১০টি সেমিস্টার থাকবে এবং এতে একাধিক এন্ট্রি-এক্সিট সিস্টেম প্রয়োগ করা হবে। অর্থাৎ কেউ প্রথম বর্ষে পড়া ছেড়ে দিলে এক বছরে তাকে সার্টিফিকেট, দ্বিতীয় বছরে ডিপ্লোমা, তৃতীয় বর্ষে বিবিএ ডিগ্রি এবং পঞ্চম বছরে এমবিএ ডিগ্রি দেওয়া হবে।

কোর্স কো-অর্ডিনেটর শেফালি নন্দন বলেন, ইন্ডিয়ান ম্যানেজমেন্ট থটস অ্যান্ড প্র্যাকটিসেস পেপারে শিক্ষার্থীদের আধ্যাত্মিকতা ও ম্যানেজমেন্ট, সাংস্কৃতিক নীতি, মানবিক মূল্যবোধ ও ম্যানেজমেন্ট, অষ্টাঙ্গ যোগ, জীবনের সামগ্রিক দৃষ্টিভঙ্গি এবং ধ্যান ইত্যাদি বিষয়ে ঐতিহ্যগত জ্ঞান দেওয়া হবে। শেফালী আরও বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং স্টার্টআপ ম্যানেজমেন্টকেও পাঠ্যসূচিতে উল্লেখযোগ্যভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

 

Related articles

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...

দেশজুড়ে বিক্ষোভের আগুন, পুনেতে ‘ককরোচ জনতা পার্টি’র সমাবেশে উপচে পড়ল ভিড়

পরীক্ষা বিতর্ক ও প্রশ্ন ফাঁসের অভিযোগে দেশজুড়ে তোলপাড় চলছে। এই আবহে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে দেশব্যাপী...

কেন্দ্রের ছাড়পত্র, কেমোথেরাপির দুই ওষুধের আকাশছোঁয়া দাম বৃদ্ধির পথে

মূল্যবৃদ্ধির জেরে এমনিতেই উঠছে নাভিশ্বাস! তার মধ্যেই এবার ক্যানসারের মত রোগের চিকিৎসা অনেকটাই ব্যয়বহুল হয়ে দাঁড়াচ্ছে। বাড়ছে কেমোথেরাপির...