Tuesday, March 31, 2026

থানা থেকে হাওয়া বোতল বোতল ম.দ! আদালতে ‘আজব’ দাবি পুলিশের

Date:

Share post:

ফের সংবাদ শিরোনাম উঠে এলো শিবরাজ সিং চৌহানের (Shivraj Singh Chouhan) মধ্যপ্রদেশ (Madhya Pradesh)। তবে এমন খবর শুনে তাজ্জব হবেন আপনিও। জানা যাচ্ছে, ডবল ইঞ্জিন শাসিত রাজ্যে ইঁদুরের (Rat) দলকে নিয়ে মাথাব্যথার শেষ নেই পুলিশের (Police)। অভিযোগ, দিনে দিনে ইঁদুরের দাপাদাপি যেন সমস্ত সীমা অতিক্রম করে যাচ্ছে। দিনকয়েক আগেই অভিযান চালিয়ে শিবরাজ রাজ্য থেকে ৬০ বোতল অবৈধ মদ উদ্ধার করে মধ্যপ্রদেশ পুলিশ। আইনি প্রক্রিয়ার কারণে তা আদালতে পেশ করার কথা ছিল। কিন্তু বিচারকদের সামনে আজব দাবি করল পুলিশ। তাঁরা জানালেন, ওই মদ ডাকাতি করেছে একদল ইঁদুর। পরে অনেক খুঁজে এখনও পর্যন্ত অভিযুক্ত একটি ইঁদুরকে গ্ৰেফতার করতে পেরেছে পুলিশ। তবে সত্যিই কী এমনটা সম্ভব নাকি এর পিছনে অন্য কোনো রহস্য আছে তা নিয়ে শুরু হয়েছে তদন্ত।

সূত্রের খবর, মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়া জেলার কোতোয়ালি থানার পুলিশ সম্প্রতি এক অভিযানে ৬০ বোতল অবৈধ মদ উদ্ধার করেছিল। পরে থানার গুদামে ওই বাজেয়াপ্ত ওই সরকারি সম্পত্তি রাখা হয়েছিল। কিন্তু সেখানেই মাত্রাতিরিক্ত ইঁদুরের দৌরাত্ম্যে সর্বনাশের শেষ নেই। আদালতে পুলিশের দাবি, তারা খালি বোতল সামনে আনতে পারবে কারণ মদ খেয়ে ফেলেছে সিদ্ধিদাতা গণেশের বাহন। ইতিমধ্যেই ফাঁদ পেতে একটি ইঁদুরকে কোনওরকমে পাকড়াও করা গিয়েছে বলে জানিয়েছে পুলিশ।

তবে শুধু মদই নয়, ইঁদুর অন্য গুরুত্বপূর্ণ নথিও নষ্ট করেছে বলে অভিযোগ পুলিশের। এই অবস্থায় আদালতে সাক্ষ্যপ্রমাণ পেশ করতে গিয়ে রীতিমতো অস্বস্তিতে পড়তে হচ্ছে পুলিশকে। তবে শুধু ছিন্দওয়াড়ার ওই থানাতেই নয়, অনান্য সরকারি দফতরেও ইঁদুরের দাপট চোখে পড়ার মতো।

 

 

 

Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...