Saturday, April 4, 2026

টিটাগড়ে ভরসন্ধ্যায় গু*লির ল*ড়াই, মৃ*ত ১

Date:

Share post:

উত্তর ২৪ পরগনার টিটাগড়ে শ্যুটআউট। দুষ্কৃতী হামলায় মৃত মাদক মামলায় জামিনে মুক্ত যুবক। ঘটনার পর এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। কে বা কারা গুলি চালাল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

পুলিশ সূত্রে খবর মৃত যুবকের নাম মহম্মদ হাসান,তিনি টিটাগড়ের উড়নপাড়ার বাসিন্দা। মাদক পাচার মামলায় জেলে থাকার পর কয়েকমাস আগেই জামিনে ছাড়া পান। স্থানীয়রা বলছেন এদিন সন্ধ্যায় হাসানের বাড়ির সামনে বাইকে করে কয়েকজন দুষ্কৃতী এসে গুলি চালাতে শুরু করেন। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি। ব্যবসার কারণে বিবাদ নাকি ব্যক্তিগত শত্রুতা থেকেই এই ঘটনা তদন্তে নেমেছে টিটাগড় থানার পুলিশ (Titagarh Police Station)।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...