Monday, April 6, 2026

সরকারি জলাশয়ে মাছ চাষের নজরদারিতে কমিটি গড়ল রাজ্য

Date:

Share post:

সরকারি জলাশয়ে মাছ চাষের ওপর নজরদারি করতে সর্বোচ্চ স্তরের কমিটি গড়ল রাজ্য সরকার। বুধবার  নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই কমিটি গঠন করার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। রাজ্যের বিভিন্ন দফতরের অধীনে বহু  জলাশয় রয়েছে। সেই জলাশয়ে ব্যাক্তিগত বা সমষ্ঠিগত ভাবে মাছ চাষ করেন স্থানীয়রা। কিন্তু সরকারকে কোনও রকম রাজস্ব দেওয়া হয়না।
এই পরিস্থিতিতে রাজ্য সরকার সরকারি খাস জমিতে থাকা বিভিন্ন জলাশয়গুলি থেকে রাজস্ব আয় বৃদ্ধি করতে উদ্যোগী হল ।  কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের নেতৃত্বে তিন সদস্যের একটি কমিটি গঠনের প্রস্তাব পাশ হয়েছে । কমিটির অপর দুই সদস্য রয়েছেন জলসম্পদ উন্নয়ন মন্ত্রী মানস ভুঁইয়া এবং পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার।

এই ধরনের যে সব জলাশয়ে সরকারকে কোন রাজস্ব না দিয়ে ব্যক্তিগত ভাবে মাছ চাষ করা হচ্ছে সেগুলিকে চিহ্নিত করে, তার থেকে কিভাবে আয় আনা যায় কমিটি তা নিয়ে সমীক্ষা করে রিপোর্ট জমা দেবে।
নবান্ন সূত্রে খবর, মৎস্য দফতর মাছ চাষের জন্য নিয়ম মেনে জলাশয়গুলি লিজ দেবে। এর ফলে মাছ উৎপাদন বাড়বে। পাশাপাশি লিজ দিয়ে রাজ্য সরকারের আয়ও বাড়বে।

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, এখন বেশিরভাগ জলাশয়ই বেদখল হয়ে রয়েছে। অনেকে সেখানে মাছ চাষও করছেন। অথচ সরকারি জলাশয় হওয়া সত্ত্বেও সেখান থেকে সরকারের কোনও আয় হচ্ছে না। তাই ওই সব জলাশয়ের স্থায়ী বিলি বন্দোবস্ত করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।

Related articles

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...

IPL: বরুণ-নারিনেই আস্থা, গ্রিনের বোলিংয়ের জন্য কেকেআর তাকিয়ে ডনের দেশের দিকেই

আইপিএলের(IPL) প্রথম দু ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে কেকেআরকে (KKR)। পেস বোলিংয়ে বৈচিত্র নেই, স্পিন অ্যাটাক নিস্ক্রিয়, রাহানের...