Friday, June 26, 2026

২৭ ঘণ্টা পার, বিধায়ক তন্ময় ঘোষের রাইস মিলে এখনও চলছে ত.ল্লাশি

Date:

Share post:

২৭ ঘণ্টা পার, বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষের পরিবারের রাইস মিলে এখনও চলছে আয়কর তল্লাশি। আয় বহির্ভূত সম্পত্তির অভিযোগে চলছে আয়কর তল্লাশি। গতকাল সকাল ১১টা নাগাদ বিষ্ণুপুরের চূড়ামণিপুরের এই রাইস মিলে শুরু হয় আয়কর তল্লাশি। রাইস মিলের কোনও কর্মীকে ঢুকতে বা বেরোতে দেওয়া হয়নি। বিষ্ণুপুর হাইস্কুল মোড়ে  রয়েছে বিধায়কের লজ, এমএলএ অফিস,ওয়াইন শপ ও পানশালা। গতকাল এই লজেও তল্লাশি চালায় আয়কর দফতর বিভিন্ন নথিপত্র সংগ্রহ করা হয়েছে।

গতকাল সন্ধ্যা সাতটা নাগাদ অন্যান্য সংস্থাগুলি থেকে আয়কর দফতরের আধিকারিকরা বেরিয়ে গেলেও তদন্ত অব্যাহত রয়েছে বিধায়কের পরিবারের মালিকানাধীন রাইস মিলে। উল্লেখ্য, বিষ্ণুপুর শহর লাগোয়া চূড়ামণিপুর এলাকায় থাকা শিবানী রাইস মিলে গতকাল দুপুর থেকেই অভিযান চালাচ্ছেন আয়কর দফতরের পাঁচ জনের একটি আধিকারিক দল। রাইস মিলের বাইরে মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী।

শুধু চালকল নয়, এর পাশাপাশি বিধায়কের কার্যালয়, তাঁর পরিবারের মালিকানাধীন রাইস মিল,লজ ও মদের দোকানেও তল্লাশি চালাচ্ছেন গোয়েন্দারা। বুধবার দুপুর ১১টা নাগাদ থেকে শুরু হয়েছে এই তল্লাশি অভিযান।গতকাল সন্ধ্যা সাতটা নাগাদ অন্যান্য সংস্থাগুলি থেকে আয়কর দফতরের আধিকারিকরা বেরিয়ে গেলেও তদন্ত অব্যাহত রয়েছে বিধায়কের পরিবারের মালিকানাধীন রাইস মিলে। উল্লেখ্য, বিষ্ণুপুর শহর লাগোয়া চূড়ামণিপুর এলাকায় থাকা শিবানী রাইস মিলে গতকাল দুপুর থেকেই অভিযান চালাচ্ছেন আয়কর দফতরের পাঁচ জনের একটি আধিকারিক দল। রাইস মিলের বাইরে মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী।

সূত্রের খবর আয়কর দফতরের আধিকারিকরা রাইস মিলের হিসাব সংক্রান্ত নথিপত্র খতিয়ে দেখার পাশাপাশি রাইস মিলের ভারপ্রাপ্ত আধিকারিকদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ করেছেন তাঁরা। ওই রাইস মিলে হিসাব বহির্ভূত কোনও লেনদেন হয়েছে কি না তার খোঁজ পেতে চাইছেন গোয়েন্দারা।

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...