Wednesday, June 17, 2026

ফের বড়সড় নিয়ম বদল উচ্চমাধ্যমিকের প্র্যাকটিক্যাল পরীক্ষায়, নির্দেশ সংসদের

Date:

Share post:

ফের বড়সড় নিয়ম বদল হল উচ্চমাধ্যমিকের প্র্যাকটিক্যাল পরীক্ষায়। ইতিমধ্যেই উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে জানানো হয়েছে যে, এবছর অর্থাৎ ২০২৪ সালে উচ্চমাধ্যমিকের প্র্যাকটিক্যাল পরীক্ষা ও প্রজেক্টে পরীক্ষার্থীদের প্রাপ্ত নম্বর জমা করতে হবে অনলাইনে। এই প্রথমবার অনলাইন পদ্ধতিতে নম্বর জমা নেওয়া হবে বলেই অধীনস্থ স্কুলগুলিকে এমনই নির্দেশ দিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।

সংসদের পক্ষ থেকে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, “২০২৪ সালে প্র্যাকটিক্যাল ও প্রজেক্টের নম্বর স্কুলগুলিকে অনলাইনেই এই নম্বর জমা করতে হবে। তাছাড়াও প্র্যাকটিক্যাল ও প্রজেক্টের নম্বর জমা দেওয়ার পদ্ধতি সম্পূর্ণ আলাদা হবে। এর জন্য ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে নম্বর জমা করতে হবে।” পাশাপাশি এই সংক্রান্ত বিস্তারিত গাইডলাইনও প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছে সংসদ।

অনাইলেনে নম্বর দেওয়ার প্রসঙ্গে সংসদের নির্দেশ অনুযায়ী, ২০২৪ সালে ডিসেম্বর মাসের ১ তারিখ থেকে ১৫ তারিখের মধ্যে স্কুলগুলিকে উচ্চমাধ্যমিকের প্র্যাকটিক্যাল পরীক্ষা নিতে হবে। তার জন্য পূর্ব নির্ধারিত বিতরণকেন্দ্রগুলি থেকে ২৯ নভেম্বর স্কুলগুলিকে প্র্যাকটিক্যালের প্রশ্নপত্র ও সাদা উত্তরপত্র দেওয়া হবে। এছাড়াও কিভাবে পরীক্ষা পরিচালনা করতে হবে তাও সংসদের তরফে স্কুলগুলিকে জানিয়ে দেওয়া হয়েছে।

আগের মতো মার্কস ফয়েল-এর কোনও হার্ড কপি সংসদের আঞ্চলিক দফতরে জমা করতে হবে বলেই জানানো হয়েছে। তবে, অনলাইনে নম্বর জমা করার ক্ষেত্রে চূড়ান্ত সতর্কতা অবলম্বন করার নির্দেশ দিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।

Related articles

বুধে দক্ষিণবঙ্গে কালবৈশাখীর পূর্বাভাস! গরম থেকে স্বস্তি দিতে পারে বৃষ্টি

আর্দ্রতাজনিত অস্বস্তির মাঝেই বুধবার কিছুটা হলেও স্বস্তির খবর শোনালো আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department)। দুপুরের পর থেকেই...

FIFA World Cup: মাইলস্টোন ম্যাচে স্মরণীয় হ্যাটট্রিক, মেসি ম্যাজিকে সহজ জয় আর্জেন্টিনার

বিশ্বকাপের প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে দিল আর্জেন্টিনা(Argentina)। চলতি বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নেমেই ম্যাজিক দেখালেন মেসি(Messi),...

‘স্বচ্ছতা সে স্বাগত’ কর্মসূচিতে মহানগরীর রাজপথে মুখ্যমন্ত্রী, বাগবাজারে ঘাট পরিষ্কার শুভেন্দুর

বুধবার সকাল সকাল বাগবাজার মায়ের ঘাটে (Bagbazar Maayer Ghat) ঝাড়ু হাতে সাফাই অভিযানে নামলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী...

FIFA World Cup: এমবাপের জোড়া গোলে নজির, দাপুটের সঙ্গে বিশ্বকাপ শুরু ফ্রান্সের

বিশ্বকাপে জয় দিয়ে অভিযান শুরু করল ফ্রান্স(France) সেনেগাল ৩-১গোলে হারিয়ে দাপটের সঙ্গে কাপ যুদ্ধের  বোধন করল ফরাসিরা। এমবাপে জোড়া...