Monday, June 8, 2026

১২ বছরে রাজ্যের প্রাপ্ত পুরস্কার এবার মানুষের সামনে, আলিপুরে প্রদর্শনী কক্ষ উদ্বোধন মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

২০১১ সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর থেকে ২০২৩ সাল অর্থাৎ ১২ বছরে দেশ তো বটেই অসংখ্য বিদেশি পুরস্কারে সমৃদ্ধ হয়েছে পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একের পর এক জনকল্যাণমূলক প্রকল্পে উপকৃত হয়েছেন সাধারণ মানুষ। রাজ্য সরকারের পাওয়া সেই সব পুরস্কার এবার চার দেওয়ালের মধ্যে মানুষের সামনে তুলে ধরার উদ্যোগ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার আলিপুর মিউজিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করলেন দুটি প্রদর্শনী কক্ষের।

রাজ্যের মুখ্যমন্ত্রী আজ আলিপুর মিউজিয়ামে যে দুটি প্রদর্শনী কক্ষের উদ্বোধন করলেন তার একটিতে গত ১২ বছরে রাজ্য সরকারের যাবতীয় অর্জিত পুরস্কার ও স্বীকৃতি স্মারক, শংসাপত্র ইত্যাদি রাখা হয়েছে।অন্যদিকে মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য-রাজ্যের বাইরে এবং বিদেশে যেখানে গিয়েছেন, সেখান থেকে প্রাপ্ত সম্মানগুলিও এই প্রদর্শনী কক্ষে রাখা হয়েছে। অদূর ভবিষ্যতেও এই দুটি প্রদর্শনী কক্ষেই রাজ্য সরকারের প্রাপ্ত যাবতীয় পুরস্কার ও সম্মান রাখা হবে। এদিন বিজয়া সম্মিলনী শুরুর আগেই এই দুটি কক্ষের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।

 

Related articles

কল্যাণের পরে এবার ইডি দফতরে শ্রেয়া পাণ্ডে! ‘স্বেচ্ছায় হাজিরার’ সাফাই

সরকারি-বেসরকারি জমি দখল এবং অবৈধ নির্মাণ সংক্রান্ত বে-নিয়মের মামলায় এবার ইডি (ED) দফতরে তৃণমূল নেত্রী শ্রেয়া পাণ্ডে (Shreya...

দিল্লি বিমানবন্দরের গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্টের ধাক্কায় ক্ষতিগ্রস্ত তিনটি বিমান

দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে(Delhi airport) রবিবার বিকেলে ঝোড়ো হাওয়ায় গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্ট সরে গিয়ে পার্কিংয়ে থাকা এয়ার...

আর্জেন্টিনা-ইংল্যান্ডের টিম হোটেলের কাছেই হামলা, প্রশ্নের মুখে বিশ্বকাপের নিরাপত্তা

বিশ্বকাপ (FIFA World Cup)শুরু হতে মাত্র কয়েকদিন বাকি, তার আগে বন্দুকবাজের হামলা মার্কিন যুক্তরাষ্ট্রে(USA)৷ একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম...

কেন লোকসভার স্পিকারের কাছে যেতে পারলেন না তৃণমূলের বিদ্রোহী সাংসদরা?

বিধানসভার মতো লোকসভা ও রাজ্যসভার ভাঙনে আপাতত ব্যর্থ হল তৃণমূলের(TMC) তথাকথিত বিদ্রোহীরা। তবে চেষ্টা অব্যাহত। বিজেপি যেভাবে "প্রলোভনের...