Saturday, April 4, 2026

চি.ন্তা বাড়াচ্ছে কো.ভিডের নয়া ভ্যারিয়েন্ট, জেএন.১ নিয়ে উদ্বে.গ বিজ্ঞানীদের!

Date:

Share post:

কো.ভিডের নতুন প্রতিরূপ (New Varient of Covid 19) নিয়ে চিন্তা বাড়ছে স্বাস্থ্য বিশেষজ্ঞদের মনে। জেএন.১ (JN.1) নিয়ে ইতিমধ্যেই বিশ্লেষণ শুরু হয়ে গেছে কিন্তু এখনও পর্যন্ত একে প্রতিরোধ করার মতো পজিটিভ সমাধান পাননি বিজ্ঞানীরা। মনে করা হচ্ছে এই নতুন প্রতিরূপ এতটাই মারাত্মক হতে পারে যে টিকা দিয়েও সংক্রমণ আটকানো যাবে না। সম্প্রতি আমেরিকা (America)এবং অন্যান্য ১১টি দেশে ইতিমধ্যেই কোভিড ভাইরাসের জেএন.১ প্রতিরূপের খোঁজ মিলেছে।

বিশেষজ্ঞরা বলছেন, বিগত কয়েক বছরে কোভিডের এক্সবিবি.১.৫ প্রতিরূপে সংক্রমিত হয়েছে সাধারণ মানুষ। সে ক্ষেত্রে বয়সের ভিত্তিতে সংক্রমনের তীব্রতা বৃদ্ধি পাওয়া বা কম হওয়া নির্ভর করেছিল। সেইসবের উপর ভিত্তি করেই ভ্যাকসিন তৈরি হয়েছে। কিন্তু জেএন ১ নতুন স্পাইক প্রোটিন শক্তি নিয়ে আগের ভ্যারিয়েন্টগুলোর থেকে অনেকটাই সংক্রামক হতে চলেছে। এর উৎপত্তি মূলত ওমিক্রম (Omicron) থেকে। বিজ্ঞানীদের একাংশ মনে করছে, কোভিডের নতুন প্রতিরূপটি আসলে বিএ.২.৮৬-এর বংশধর ।২০২৩ সালের ২৫ অগস্ট লাক্সামবার্গে সবার প্রথম কোভিডের জেএন.১ প্রতিরূপের হদিস মেলে। আমেরিকার সেন্টার ফর ডিজ়িজ় কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (CDC) রিপোর্ট বলছে ইংল্যান্ড, ফ্রান্স ও আমেরিকাতেও ভাইরাসের খোঁজ পাওয়া গেছে। এটি একবার মানব শরীরে বাসা বাঁধলে সব ধরনের অনাক্রম্যতাকে নষ্ট করে দেয়। তাই চলতি ভ্যাকসিন বা বুস্টার এই প্রতিরূপের উপর কার্যকরী হবে না বলেই আশঙ্কা বিজ্ঞানীদের।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...