Wednesday, June 24, 2026

ভারতের কাছে হার মানতে পারছে না লঙ্কাবাসী, কেন টসে জিতে বল কুশল মেন্ডিসের, প্রশ্ন শ্রীলঙ্কার সাংসদের

Date:

Share post:

চলতি বিশ্বকাপে ভারতের কাছে শ্রীলঙ্কার ৩০২ রান এখনও মানতে পারছে না লঙ্কানরা। বিশ্বকাপের ম‍্যাচে ভারতের তোলা ৩৫৭ রানের জবাবে ৫৫ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। আর এবার সেই ম্যাচ নিয়ে তদন্তের দাবি তুললেন শ্রীলঙ্কার সাংসদ উইমল উইরাওয়ানসা। সেদিনের ম‍্যাচে কেন ভরতের বিরুদ্ধে শ্রীলঙ্কার অধিনায়ক কুশল মেন্ডিস টসে জিতে আগে বল নিয়েছিলেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। উইমলের দাবি, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক মাহেলা জয়বর্ধনেই নাকি কুশলকে বলেছিলেন টসে জিতলে আগে বল করতে। যেই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

এই নিয়ে উইমল বলেন,”ভারতের বিরুদ্ধে টসে জেতার পরেই মাহেলা জয়বর্ধনেই শ্রীলঙ্কার অধিনায়ককে বলেছিল আগে বল করতে। ভারতের অধিনায়কও পর্যন্ত অবাক হয়ে গিয়েছিল যে কেন শ্রীলঙ্কা আগে বল করবে। ভারত নিজেরাও আগে ব্যাট করতে চাইছিল ওই পিচে।”

এরপরই তিনি আরও বলেন,” আইসিসি-কে চালনা করে ভারতই। এমনকী শ্রীলঙ্কার নির্বাচক কমিটিকেও নিয়োগ করেছে ভারত। বিশ্বকাপের আগে কোনও উদ্বোধনী অনুষ্ঠান হল না। কিন্তু ভারত-পাকিস্তান ম্যাচের আগে হল। আন্তর্জাতিক ক্রিকেটে নিশ্চয়ই বড় কিছু একটা চলছে। তবে আগে আমাদের খুঁজতে হবে কেন কুশলকে আগে বল করতে বলেছিল মাহেলা।”

আরও পড়ুন:মাঠে বসে বিশ্বকাপের সেমিফাইনাল-ফাইনাল দেখতে চান, রইল সুযোগ, কিন্তু কীভাবে? জানাল BCCI

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...