Saturday, April 4, 2026

বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের চি.কিৎসা হবে কম্যান্ড হা.সপাতালেই,নির্দেশ হাইকোর্টের

Date:

Share post:

রেশন মামলায় ধৃত রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের চিকিৎসা হবে কম্যান্ড হাসপাতালেই, বৃহস্পতিবার এমনই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।বেশ কয়েকদিন ধরে মন্ত্রীর চিকিৎসা নিয়ে চরম দড়ি টানাটানি চলছিল।এই পরিস্থিতে এই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।

প্রসঙ্গত, রেশন দুর্নীতি মামলায় গ্রেফতারের পরেই অসুস্থ হয়ে পড়েছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। সেই সময় তাঁকে বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। কয়েকদিন সেখানে চিকিৎসা চলার পর হাসপাতাল থেকে ছুটি দিয়ে দেওয়া হয় মন্ত্রীকে। তারপর থেকে ইডি হেফাজতেই রয়েছেন মন্ত্রী। এর মাঝে জ্যোতিপ্রিয়র চিকিৎসার জন্য তাঁকে কম্যান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

যদিও সেনাবাহিনীর জন্য সংরক্ষিত সেই হাসপাতালে জ্যেতিপ্রিয় মল্লিকের চিকিৎসা সম্ভব নয় বলে জানিয়ে দেয় কর্তৃপক্ষ। সেই যুক্তিতে নিম্ন আদালতের দ্বারস্থও হয় তারা। যদিও সেখানে সেই আর্জি খারিজ হয়ে যায়। এরপর একই দাবি নিয়ে গত সপ্তাহে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় কম্যান্ড হাসপাতাল।মন্ত্রীর চিকিৎসা কম্যান্ড হাসপাতালের পরিবর্তে অন্য কোথাও করানো যায় কি না, বুধবার সেই বিষয়ে জানতে চায় আদালত। এমনকী এই বিষয়ে তদন্তকারী সংস্থার শীর্ষ কর্তাদের বক্তব্য জেনে বৃহস্পতিবার ইডির আইনজীবীকে আদালতে জানানোর নির্দেশও দেন বিচারপতি। বুধবার শুনানিতে আদালত আরও জানিয়েছিল, সেনা হাসপাতাল যে আপত্তি তুলেছে তাতে যুক্তি রয়েছে।

ইডির আইনজীবী ধীরাজ ত্রিবেদী বৃহস্পতিবার হাইকোর্টে জানান, কম্যান্ড হাসপাতাল ছাড়া কাছাকাছি কেন্দ্রের অন্য কোনও হাসপাতাল নেই। কল্যাণীর এইমস রয়েছে। সেখানে যেতে তিন ঘণ্টা সময় লেগে যায়। সেনার বক্তব্যকে আমরা গুরুত্ব দিচ্ছি। কিন্তু আমাদের কাছে উপায় নেই। তাই সেখানে নিয়ে যাওয়া হচ্ছে।এরপরই আদালত জ্যোতিপ্রিয়র চিকিৎসা কম্যান্ড হাসপাতালেই হবে বলে জানান।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...