Tuesday, June 23, 2026

তদন্তের আগেই বহিষ্কার! রাজনৈতিক প্র.তিহিংসা: মহুয়ার পাশে দাঁড়িয়ে তোপ অভিষেকের

Date:

Share post:

বিজেপি সরকারের বিরোধিতা করলেই তাঁর বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসা শুরু করে কেন্দ্রের বিজেপি (BJP) সরকার। সংসদে মোদি সরকারের বিরুদ্ধে আওয়াজ তুললেই তাঁর সাংসদ পদ খারিজের তৎপরতা বাড়ে। বৃহস্পতিবার ইডির দফতর থেকে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তীব্র আক্রমণ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Bandyopadhyay)। দলীয় সাংসদ মহুয়া মৈত্রের (Mahua Moitra) সমর্থনে অভিষেক বলেন, “যদি কেউ সরকারের বিরুদ্ধে লড়তে চায়, সরকারকে প্রশ্ন করে, আদানিদের অন্যায়ের বিরুদ্ধে সরব হয়, কী উপায়ে তাঁকে সাংসদ পদ থেকে হটানো যায়, সেই প্রক্রিয়া শুরু হয়ে যায়।”

এদিন, মহুয়া প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অভিষেক (Abhishek Bandyopadhyay) বলেন, “নীতি কমিটিতে অনেক অভিযোগ পড়ে রয়েছে। দেড় মাস আগে নতুন সংসদভবনে যখন বিশেষ অধিবেশন বসল, বিজেপি সাংসদ রমেশ বিদুরি সংসদের গরিমায় আঘাত করেন। বিজেপি-র এমন অনেক সাংসদ রয়েছে, যাঁদের বিরুদ্ধে অভিযোগ পড়ে রয়েছে। আজ পর্যন্ত শুনানি হয়নি।”

মহুয়া মৈত্রের সাংসদ পদ খারিজ করার সুপারিশ করেছে লোকসভার এথিক্স কমিটি। বুধবার, ৫০০ পাতার রিপোর্টে মহুয়ার বিরুদ্ধে আইনি তদন্তের পরামর্শও কেন্দ্রকে দেওয়া হয়েছে। এই সুপারিশের তীব্র নিন্দা করে অভিষেক বলেন, “নীতি কমিটির সুপারিশের যে খসড়া আমার হাতে এসেছে, তাতে দেখলাম, মহুয়ার বিরুদ্ধে কিছু রয়েছে কি না খতিয়ে দেখতে বলা হয়েছে। বলা হয়েছে, তদন্ত করে দেখতে হবে। যদি কিছু না-ই থাকে, তাহলে বহিষ্কারের সুপারিশ করলেন কী করে?”

মহুয়ার উপর আস্থা রেখেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের মন্তব্য, “নিজের লড়াই, নিজে লড়ার যোগ্য।” অভিষেকের অভিযোগ, “আমাকেও চার বছর ধরে ডাকছে, জিজ্ঞাসাবাদ করছে। এক মামলায় কিছু না পেলে, অন্য মামলায় নাম টানছে। এরা এটাই করে। এটা প্রতিহিংসা ছাড়া কিছু নয়। সাধারণ মানুষ সব বুঝতে পারছেন।”

Related articles

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...