Saturday, June 27, 2026

৩ দিনের মধ্যে কালী প্রতিমা নিরঞ্জন, না হলে ক.ড়া পদক্ষেপ প্রশাসনের

Date:

Share post:

দুর্গাপুজোর মতো কালীপুজোর নিরঞ্জনও সুষ্ঠুভাবে করতে উদ্যোগী রাজ্য প্রশাসন। সেই জন্য ৩দিন নির্দিষ্ট করে দিয়েছে নবান্ন (Nabanna)। এ বছর রাজ্যে ১৩, ১৪, ১৫ নভেম্বর কালীপুজোর বিসর্জন চলবে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। ১৫ নভেম্বর ভাইফোঁটা। ওইদিনের মধ্যেই রাজ্যের সমস্ত কালীপুজোর (Kalipujo) প্রতিমা বিসর্জন শেষ করতে হবে। নির্দিষ্ট দিনের মধ্যে প্রতিমা বিসর্জন না দিলে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের যাতে দীর্ঘদিন ধরে পুজোর অনুষ্ঠান চলার কারণে কোনও সমস্যা না হয় সেই প্রেক্ষিতেই ১৫ নভেম্বরের মধ্যে কালীপুজোর (Kalipujo) বিসর্জনের নির্দেশ দেওয়া হয়েছে। কালীপুজোয় পরিবেশ দূষণ আটকাতেও এবার প্রশাসনের তরফে কড়া নজরদারি চালানো হবে।

১২৫ ডেসিবেল শব্দ সীমার মধ্যে শুধুমাত্র পরিবেশ বান্ধব আতসবাজি পোড়ানোর অনুমতি দেওয়া হয়েছে। বাজি পোড়ানোর বিষয়ে রাজ্যবাসীকে বিধিনিষেধ মেনে চলার নির্দেশিকাও জারি করেছে নবান্ন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সাধারণ মানুষকে শুধুমাত্র পরিবেশবান্ধব আতসবাজি ব্যবহারের আবেদন জানিয়েছেন। দিনে হোক কিংবা রাতে মাইক্রোফোনের যথেচ্ছ ব্যবহারের বিষয়ে ক্লাবগুলিকে অবশ্যই নিয়ম মানতে হবে। ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার বিষয়েও সরকারের তরফে আবেদন জানানো হয়েছে।

Related articles

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...