Tuesday, June 23, 2026

শেষরক্ষা হল না! আমেরিকায় ল.ড়াই থামল জিমে আ.ক্রান্ত ভারতীয় ছাত্র বরুণের

Date:

Share post:

আমেরিকার (America) ইন্ডিয়ান প্রদেশে (Indiana) জিম করতে গিয়ে দুষ্কৃতীর ছুরির আঘাতে গুরুতর আহত হয়েছিলেন ভারতীয় ছাত্র (Indian Student) বরুণ রাজ পুচা (Varun Raj Pucha)। এরপরই তাঁকে হাসপাতালে (Hospitalised) ভর্তি করানো হয়। সেখানেই চিকিৎসা চলছিল ভারতীয় ওই ছাত্রের। অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়ল ভারতীয় ওই ছাত্র। গত কয়েকদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েও শেষরক্ষা হল না। জানা গিয়েছে, বুধবার মৃত্যু হয়েছে তাঁর। তেলেঙ্গানার বাসিন্দা বরুণ ভালপারাইসো বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্সের (Computer Science) ছাত্র ছিলেন। এদিকে বিশ্ববিদ্যালয়ের তরফে ছাত্রের মৃত্যুর কথা নিশ্চিত করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে।


তেলেঙ্গানার (Telengana) বাসিন্দা বছর ২৪-এর বরুণ লেখাপড়া করতে আমেরিকায় গিয়েছিলেন। বিজ্ঞান বিষয়ে স্নাতক স্তরে ভর্তি হয়েছিলেন ইন্ডিয়ানা প্রদেশের ভালপারাইসো বিশ্ববিদ্যালয়ে। আর সেকারণেই ইন্ডিয়ানাতে থাকতেন তিনি। এদিকে গত ২৯ অক্টোবর জিমে যান ওই পড়ুয়া। সেখানেই এক দুষ্কৃতী তাঁর মাথায় ছুরি দিয়ে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। জর্ডান অ্যান্ড্রেড নামে এক ব্যক্তি ছুরি নিয়ে তার ওপর ঝাঁপিয়ে পড়ে। অভিযুক্ত জর্ডান আন্দ্রাদকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আন্দ্রেদের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ আনা হয়েছে। তবে আন্দ্রে তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন। ১৬ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বরুণের জন্য একটি স্মরণসভার আয়োজন করা হয়েছে বলেই জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে চিকিৎসকরা জানিয়েছিলেন বরুণ লাইফ সাপোর্টে আছেন এবং মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। এরপরই পড়ুয়ার মৃত্যুর কথা জানিয়েছে ভালপারাইসো বিশ্ববিদ্যালয়।

এদিকে ভারতীয় ছাত্রের ওপর নৃশংস হামলায় আগেই সরব হয় আমেরিকা। ঘটনার জন্য দুঃখপ্রকাশ করে মার্কিন যুক্তরাষ্ট্র। ভারতীয় ছাত্রের মৃত্যুর ঘটনায় শোকপ্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও। এক বিবৃতি জারি করে বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে ভারাক্রান্ত হৃদয়ে আমরা বরুণ রাজ পুচার মৃত্যুসংবাদ সকলের সঙ্গে ভাগ করে নিচ্ছি। বিশ্ববিদ্যালয় পরিবার তার এক সদস্যকে হারাল। বরুণের পরিবার এবং বন্ধুদের প্রতি রইল আমাদের আন্তরিক প্রার্থনা। তাদের এই ভয়ংকর ক্ষতির জন্য শোকপ্রকাশ করছি।

 

 

 

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...