Wednesday, June 24, 2026

সেক্টর ফাইভের বহুতলে অ.গ্নিকাণ্ড! দমকলের ৫ ইঞ্জিনের চেষ্টায় নিয়ন্ত্রণে

Date:

Share post:

ফের শহরে আগুন (Fire)। বৃহস্পতিবার কর্মব্যস্ত দিনে সল্টলেকের (Salt Lake) সেক্টর ফাইভের (Sector Five) একটি বহুতলের গুদামে অগ্নিকাণ্ড (Massive Fire)। স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার দুপুরে সেক্টর ফাইভের ওয়েবেল মোড় সংলগ্ন ওই বহুতলের এক তলার বন্ধ গুদাম থেকে কালো ধোঁয়া বেরিয়ে আসতে দেখা যায়। আর তা দেখেই প্রথমে সন্দেহ হয় স্থানীয়দের। পরে সামনে যেতেই আগুন লাগার বিষয়টি নজরে আসে তাঁদের। এরপরই তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলকে। ঘটনাস্থলে দমকলের ৫ ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

তবে ঠিক কী কারণে ওই বহুতলে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। বৃহস্পতিবার দুপুরে বহুতলের প্রথম তলায় বন্ধ গুদামের শাটারের ফাঁক দিয়ে গলগল করে ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয়রা। কিছু সময়ের মধ্যেই কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। ঘটনার জেরে আতঙ্কিত হয়ে উপরতলা থেকে সোজা নীচে নেমে আসেন বাসিন্দারা। তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ওই গুদামের ভিতর বৈদ্যুতিন সামগ্রী মজুত ছিল। আর সেখানেই আচমকা আগুন লেগে যায়। তবে সেখানে অন্য কোনও দাহ্য বস্তু ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে দমকলের তরফে জানানো হয়, অগ্নিকাণ্ডের জেরে কেউ জখম হননি। গুদামের ভিতরে কেউ আটকেও ছিলেন না।

 

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...