Wednesday, June 24, 2026

রোগা হওয়ার মা.রণ নে.শা! মাত্র ২৯ বছরেই ম.র্মান্তিক পরিণতি তরুণীর

Date:

Share post:

জমতে সময় না লাগলেও মেদ (Fat) ঝরাতে অনেক কসরত করতে হয় মানুষকে। খাদ্যতালিকায় পরিবর্তন আনার পাশাপাশি জিমে যাওয়া, ঠিকঠাক ডায়েট মেনে চলা সবকিছুই ঠিকঠাকভাবে মেনে চলতে হয়। তবে সে তো অনেকটাই সময়সাপেক্ষ ও কষ্টকর বিষয়। আর সেকারণেই অনেকে চান পয়সা খরচ করে নিমেষে রোগা হতে। আর অস্ত্রোপচার (Operation) করে রোগা হতে গিয়েই এবার প্রাণ গেল এক তরুণীর। কসমেটিক সার্জারি (Cosmetic Surgery) করাতে গিয়ে মর্মান্তিক পরিণতি ব্রাজিলের (Brazil) সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার (Social Media Influencer) ২৯ বছর বয়সি লুয়ানা অ্যানড্রেডের (Luana Andradel)। জানা গিয়েছে, হাঁটুতে লাইপোসাকশন করানোর ঠিক পরের দিনই মৃত্যু হয় লুয়ানার।

চিকিৎসকরা জানিয়েছেন, তরুণীর অস্ত্রোপচার করানোর সময় বেশ কিছু জটিলতা দেখা দিয়েছিল, সেই কারণেই পর পর চার বার কার্ডিয়াক অ্যারেস্ট হয় লুয়ানার। ব্রাজিলের সাও পওলোতে সাও লুইজ হাসপাতালে অস্ত্রোপচার হয় লুয়ানার। এদিকে মৃত্যুর পর ময়না তদন্তের রিপোর্টে দেখা গিয়েছে, রক্ত জমাট বেঁধে যাওয়ার কারণে মৃত্যু হয়েছে লুয়ানার। তবে অস্ত্রোপচারের পরেই লুয়ানাকে আইসিইউতে ভর্তি করানো হয়। সেখানে তাঁর হেমোডায়নামিক ট্রিটমেন্ট চলছিল। এদিকে চিকিৎসকরা জানিয়েছেন, অস্ত্রোপচারের আগে তেমন কোনও শারীরিক সমস্যা ছিল না তরুণীর। কিন্তু লাইপোসাকশান ট্রিটমেন্টের ফলে আচমকাই মৃত্যু হয় তাঁর। এদিকে লুয়ানার মৃত্যুতে শোকস্তব্ধ পরিবার।

তবে বহু মানুষের ধারণা, লাইপোসাকশনের মাধ্যমে চটজলদি শরীরের বাড়তি ওজন ঝরিয়ে ফেলা যায়। কিন্তু চিকিৎসকরা সাফ জানাচ্ছেন এই ধারণা একেবারেই ভ্রান্ত। ঘুমের অভাব, খাওয়াদাওয়ায় ব্যাপক অনিয়মের কারণে পেটের ভিতর, অন্ত্রের আশপাশে ফ্যাট জমে মূলত শরীরের যে অতিরিক্ত ওজন বাড়ে। কিন্তু লাইপোসাকশনের মাধ্যমে সেই ফ্যাট কমিয়ে ফেলা যায় না। এই পদ্ধতিতে একমাত্র ত্বকের নীচে জমে থাকা ফ্যাট কমানো হয়। শারীরচর্চা, ঠিকঠাক ডায়েট করার পরেও যখন বিশেষ বিশেষ জায়গার ফ্যাট কমানো যায় না, তখনই একমাত্র লাইপোসাকশন করানো যেতে পারে।

 

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...