Sunday, May 17, 2026

৪৮ ঘণ্টা পার, তন্ময় ঘোষের রাইস মিলে ত.ল্লাশি চলছে; তলব হিসাবরক্ষককে

Date:

Share post:

বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষের চূড়ামণিপুরের চালকলে শুক্রবারও তল্লাশি জারি আয়কর দফতরের। গত বুধবার থেকে শুরু হয়েছে আয়কর দফতরের তল্লাশি। শুক্রবার প্রায় ৪৮ ঘণ্টা পেরিয়ে যাওয়ার পরেও তল্লাশি জারি রেখেছেন কেন্দ্রীয় আধিকারিকরা। সদ্য বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন এই বিধায়ক। আয়কর দফতরের তল্লাশি নিয়ে রাজনৈতিক প্রতিহিংসার দাবি করেছে তৃণমূল।

এদিন সকাল ৮:৫৩ মিনিট নাগাদ ফের রাইস মিলে এসে পৌঁছন বিধায়ক।জানা গিয়েছে, রাইস মিলের বিভিন্ন নথি ও কম্পিউটার খতিয়ে দেখে বিভিন্ন তথ্য সংগ্রহের পাশাপাশি আয়কর দফতরের আধিকারিকরা বিধায়ককে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছেন। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বিধায়ক ঘনিষ্ঠদেরও। রাইস মিলে এদিন সকালে তলব করা হয়েছে বিধায়কের হিসাবরক্ষক অরূপ সামন্তককেও।আয়কর দফতর সূত্রে জানা গিয়েছে, তন্ময় ও অরূপকে সামনে রেখে সম্পত্তি ও আয়-ব্যায়ের হিসাব খতিয়ে দেখছেন আধিকারিকরা।

বুধবার থেকে টানা তল্লাশি জারি তন্ময়ের রাইস মিলে। বৃহস্পতিবার ১৩ ঘণ্টা ধরে আয়কর বিভাগের আধিকারিকদের মুখোমুখি হয়েছেন বিধায়ক তন্ময়। টানা এই তল্লাশি অভিযানে কী তথ্য পাওয়া গিয়েছে, তা এখনও জানাননি আয়করের আধিকারিকরা। তবে এবার তন্ময়ের হিসাবরক্ষককে জিজ্ঞাসাবাদে নতুন কোনও তথ্য উঠে আসে কি না, সেদিকেই নজর রয়েছে সকলের।

বুধবার বেলা ১২টা নাগাদ বিষ্ণুপুরের চূড়ামণিপুরের রাইস মিলে শুরু হয় আয়কর তল্লাশি।রাইস মিলের কোনও কর্মীকে ঢুকতে বা বেরোতে দেওয়া হয়নি। বিষ্ণুপুর হাইস্কুল মোড়ে  রয়েছে বিধায়কেরলজ, এমএলএ অফিস,ওয়াইন শপ ও পানশালা এই জায়গাগুলোতেও তল্লাশি চালায় আয়কর দফতর। বিভিন্ন নথিপত্র সংগ্রহ করা হয়েছে বলে সূত্রের খবর। ২০২১-এর ৩০ অগাস্ট বিজেপিতে জেতার পর তৃণমূল যোগ দেন তন্ময় ঘোষ। বিষ্ণুপুর হাইস্কুল মোড়ে লজ রয়েছে বিধায়ক তন্ময় ঘোষের। বুধবার সেখানেই তাঁর অফিসে গিয়েছিলেন আয়কর দফতরের অফিসাররা।

 

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...