Friday, June 26, 2026

নাতি রাচিনের জন‍্য বিশেষ ব‍্যবস্থা ঠাকুরমার, ভাইরাল ভিডিও, কী এমন করলেন তিনি?

Date:

Share post:

২০২৩ ক্রিকেট বিশ্বকাপের সেরা আবিষ্কার সম্ভবত রাচিন রবীন্দ্র। চলতি বিশ্বকাপে নিউজিল্যান্ডের এই তরুণ প্রতিভা তাঁর প্রথম বিশ্বকাপেই একের পর এক রেকর্ড ভেঙে চলেছেন। বর্তমানে ২০২৩ ক্রিকেট বিশ্বকাপের সর্বোচ্চ রানসংগ্রাহকও তিনি। নিউজিল্যান্ডের সেমিফাইনালে খেলা একপ্রকার নিশ্চিত। এবং নক আউটে ওঠার পিছনে রাচিনের কৃতিত্ব অনস্বীকার্য। তবে তাঁর এই দুরন্ত ফর্মে যাতে কোনো মানুষের নজর না লাগে সেই জন‍্য এক ব্যবস্থা করলেন তাঁর ঠাকুরমা। বেঙ্গালুরুতে রাচিনের ঠাকুরমা নজর কাটানোর রীতি পালন করেন আর সেই বিশেষ মুহূর্তের ভিডিও ইতিমধ্যে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

advt

প্রসঙ্গত রাচিন রবীন্দ্রর বাবা রবি কৃষ্ণমূর্তি একজন সফটওয়্যার আর্কিটেক্ট, যিনি নিউজিল্যান্ডে বসবাস শুরুর আগে বেঙ্গালুরুতে ক্লাব ক্রিকেট খেলতেন। ভারতের সঙ্গে রাচিনের সম্পর্ক বেশ গভীর। রাচিন রবীন্দ্রর পৈতৃক ভিটে বেঙ্গালুরুতেই। সেখানেই গিয়েছিলেন তিনি। এবং সেখানেই নাতিকে বরণ করে নেন রাচিনের ঠাকুরমা। এবং তার সঙ্গে নজর না লাগার ব্যবস্থা করেন।

এদিকে বেঙ্গালুরুতে খেলতে নামলেই, কিছুটা আবেগতাড়িত হয়ে পড়েন নিউজিল্যান্ড রাচিন। বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ জয়ের পরও রাচিন জানিয়েছেন, তিনি আরও বেশি এই শহরে খেলতে চান। শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ জয়ের পর ‌পৈতৃক ভিটেতে গিয়েছিলেন রাচিন। দেখা করেন পরিবারের সদস্যদের সঙ্গে। সেখানেই তাঁকে নিয়ে বিশেষ রীতি পালন করেন তাঁর ঠাকুমা, যার ভিডিয়ো ভাইরাল হয়েছে।

আরও পড়ুন:র‍্যাঙ্কিং নয়, সিরাজের লক্ষ‍্য অন‍্য, জানালেন তিনি

Related articles

জাহাঙ্গিরের কোমরে দড়ি: ‘মানবধিকার’ নিয়ে প্রশ্ন হাই কোর্টে

একসময় যাঁকে দেখলে ফলতার মানুষ তটস্থ থাকতেন, সেই তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে (Jahangir Khan) হাফপ্যান্ট ও গেঞ্জি পরিয়ে...

FIFA World Cup: জর্ডন ম্যাচে বিশ্রামে মেসি! আর্জেন্টিনা দলে একাধিক পরিবর্তন?

বিশ্বকাপের( FIFA World Cup) গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ জর্ডন।ইতিমধ্যেই নক আউট নিশ্চিত করে ফেলেছে নীল সাদা...

বিশ্ববাজারে বিরাট পতন, ভারতে কমছে না পেট্রোল-ডিজেলের দাম, ভ্রুক্ষেপ নেই কেন্দ্রের

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে বিরাট পতন! অথচ দেশে পেট্রোল-ডিজেলের(Petrol Diesel )দাম কমার লক্ষণ নেই! শুক্রবার, বিশ্বের বাজারে...

শিল্পে নতুন আশা, বাংলায় বিনিয়োগে আগ্রহ একাধিক সংস্থার: জানালেন রাজ্যের অর্থমন্ত্রী

বাংলা থেকে টাটা গোষ্ঠী (Tata Group) চলে যাওয়ার দীর্ঘদিন পর পশ্চিমবঙ্গে (West Bengal) শিল্প বিনিয়োগের (Industrial Investment) পরিবেশকে...