Saturday, June 27, 2026

সিভিক ভলান্টিয়ারকে শা.রীরিক নি.গ্রহ! গ্রে.ফতার কাউন্সিলর-সহ ৫, পরে জামিনে মুক্তি

Date:

Share post:

ব্যস্ত রাস্তায় যানবাহন নিয়ন্ত্রণের সময় কর্তব্যরত এক সিভিক ভলান্টিয়ারকে নিগ্রহ। এমন অভিযোগে গ্রেফতার কল্যাণীর এক কাউন্সিলর-সহ পাঁচজন। পুলিশের কাজে বাধা এবং সরকারি কর্মীদের উপর হামলার অভিযোগের ধারায় গ্রেফতার করা হয় তাদের। যদিও জামিনে মুক্তি পায় সকলে।

আজ, শুক্রবার দুপুরে কল্যাণী থেকে কৃষ্ণনগর যাচ্ছিলেন কল্যাণী পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর লক্ষী ওঁরাও, তাতলা অঞ্চলের নদিয়া জেলা পরিষদ সদস্য মিনা ওঁরাও সহ আরও কয়েক জন। অভিযোগ, ৩৪ নম্বর জাতীয় সড়কে রানাঘাট মিশন গেটে যান নিয়ন্ত্রণ করছিলেন নবকুমার মল্লিক নামে এক সিভিক ভলান্টিয়ার। সেই সময় সিভিক ভলান্টিয়ারের কাউন্সিলর-সহ ৫ জনের বচসা বাঁধে। সিভিক ভলান্টিয়ারকে শারীরিক নিগ্রহ করে। সেই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।

আরও পড়ুন- সংসদে প্রশ্ন করার ক্ষেত্রে জনমত নিতে চান সাকেত

নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কাউন্সিলর ও তাঁর সঙ্গীদের গ্রেফতার করে পুলিশ। ধৃতদের রানাঘাট আদালতে পেশ করা হলে বিচারক তাদের জামিনে মুক্তি দেন।

Related articles

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...