Saturday, June 27, 2026

‘লৌহকপাট’ খান খান! নজরুলগীতির বি*কৃতি, নেটিজেনদের রো*ষানলে রহমান

Date:

Share post:

বিদ্রোহী কবির গান নিয়ে ছেলেখেলা? নেটিজেনদের আক্রোশের মুখে অস্কারজয়ী সুরকার এ আর রহমান (A R Rahman)। এক ওটিটি প্ল্যাটফর্মে সদ্য মুক্তিপ্রাপ্ত ‘পিপ্পা’ (Pippa) ছবিতে ১৯৭১ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের প্রেক্ষাপটে তৈরি এই ছবিতে কাজী নজরুল ইসলাম (Kazi Nazrul Islam) রচিত ‘কারার ওই লৌহ কপাট’ গানটি ব্যবহার করা হয়েছে। এই গানে নিজস্ব স্টাইল মিশিয়ে মূল গানের একেবারে দফারফা করে দিয়েছেন রহমান বলে অভিযোগ। সরব হয়েছেন বাংলার সব শিল্পীরাই। এভাবে কালজয়ী গানকে নিয়ে ছেলেখেলা করা উচিত হয়নি বলেই মন্তব্য নেট দুনিয়ার।

এই গানে অনেক বাঙালি শিল্পী কণ্ঠ মিলিয়েছেন। রাহুল দত্ত তাঁদের মধ্যে একজন। বর্তমানে কটাক্ষের শিকার সেই গায়কও। রাধাকৃষ্ণ মেনন পরিচালিত ‘পিপ্পা’ ছবিটি ভারতীয় সেনার ৪৫ কাভালরি রেজিমেন্ট-এর ক্যাপ্টেন বলরাম সিং মেহেতার জীবনী নির্ভর, যা OTT প্ল্যাটফর্মে দেখা যাবে। সেখানে বিখ্যাত নজরুল গীতির ‘শ্রাদ্ধ’ করেছেন সুরকার বলছেন সঙ্গীত বিশেষজ্ঞরা। চেনা গানের ‘অন্য রকম’ সুরে প্রবল বিরক্ত নেটিজেনরা। ‘কারার ওই লৌহ কপাট’ শুধু বাঙালির পছন্দের গানই নয়, এই গান অত্যন্ত গর্বের, আবেগের। এত বছরে বাংলার বহু সংগীতশিল্পী বহু রকমভাবে এই গানটি গেয়েছেন। তবে তার সবগুলিতেই গানের মূলভাব এবং সুর অক্ষুন্ন ছিল। কিন্তু রহমান সব সীমা অতিক্রম করেছেন বলে অভিযোগ। যদিও সুরকারের তরফে কোনও মন্তব্য মেলেনি।

Related articles

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...

পাতাল থেকে তুলে এনে গ্রেফতার করতে হবে: বাগনানে প্রশান্ত-খুনে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

অভিযুক্তদের পাতাল থেকে হলেও খুঁজে বের করতে হবে। নিহত বিজেপি (BJP) কর্মী প্রশান্ত দে-এর (Prasanta Dey) বাগনানে বাড়িতে...