Tuesday, March 31, 2026

‘ভারতের বোলিং শক্তিশালী,ওদের বিরুদ্ধে রান করা কঠিন’, বললেন ম‍্যাক্সওয়েল

Date:

Share post:

চলতি বিশ্বকাপে আফগানিস্তানের বিরুদ্ধে দুরন্ত ব‍্যাটিং করেছেন অস্ট্রেলিয়ার গ্লেন ম‍্যাক্সওয়েল। আফগানদের বিরুদ্ধে ১২৮ বলে ২০১ রানের অপরাজিত খেলেন তিনি। এখন সব বোলাদের ভয়ের কারণ অজি এই তারকা। তবে জানেন কি ম‍্যাক্সওয়েল ভয় পাচ্ছেন ভারতীয় বোলারদের। এক সাক্ষাৎকারে স্বয়ং এমনটাই জানালেন তিনি।

চলতি বিশ্বকাপে দুরন্ত ফর্মে ভারতীয় দল। দলের ব‍্যাটার থেকে বোলার সবাই সবার সেরা ছন্দে। বিশেষ করে শেষ দুই ম‍্যাচ শ্রীলঙ্কা এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুরন্ত বোলিং করেন শামি-জাদেজারা। আর এতেই চিন্তায় গ্লেন ম‍্যাক্সওয়েল। তবে ভয় থাকলেও, বোলারদের প্রশংসা করতে ভুললেন না অজি তারকা। ভারতের বোলিং আক্রমণের প্রশংসা করে ম্যাক্সওয়েল “আমরা ভারতের বিরুদ্ধে সব সময় শুরু থেকে রান করার চেষ্টা করি। ওদের বল সুইং করে ঠিকই কিন্তু শুরুতে রান না করতে পারলে ওরা আরও ঘাড়ের উপর চেপে বসে। যে যে দল ওদের বিরুদ্ধে শুরুতে দেখে খেলার চেষ্টা করেছে, তারাই ডুবেছে। আমরা সেটা হতে দেব না।”

এরপরই শামির প্রশংসা করে ম‍্যাক্সওয়েল বলেন,”পৃথিবীর সব থেকে সোজা (স্ট্রেট) জিনিস বোধ হয় শামির সিম। নতুন বলে শামি দুর্দান্ত। যশপ্রীত বুমরাহ এবং মহম্মদ সিরাজ উইকেট নিতে পারে। তাই ওদের বিরুদ্ধে রান করা কঠিন হয়। সকলে শামিকে লক্ষ্য করে। কিন্তু ওর বলের সুইং সামলে খেলা খুবই কঠিন।”

আরও পড়ুন:বিরাট এখন খুব ব্যস্ত’, তাই বিরক্ত করি না : যুবি

Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...