Saturday, June 20, 2026

কালীপুজোয় পাতাল রেলের স্পেশাল সার্ভিস! বিজ্ঞপ্তি জারি কলকাতা মেট্রোর 

Date:

Share post:

দুর্গাপুজোর পর এবার দীপাবলিতেও (Diwali special Metro Service) বিশেষ মেট্রো পরিষেবার ঘোষণা। এবার পুজোতে সপ্তমী থেকেই সারারাত মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছিল কর্তৃপক্ষ (Kolkata Metro)। কালীপুজোতে কলকাতায় সেরকম ভিড় না হলেও কালীঘাট ও দক্ষিণেশ্বরে (Kalighat and Dakshineswar) দীপান্বিতা অমাবস্যার পুজোর জন্য কয়েক হাজার মানুষের সমাগম দেখা যায়। সেই কারণেই কালীপুজোর রাতে বিশেষ মেট্রো পরিষেবা (Metro Service) চালু থাকবে।

এবছর দুর্গাপুজোয় আয়ের নিরিখে সর্বকালীন রেকর্ড গড়েছে কলকাতা মেট্রো। পরিষেবাতেও সুপারহিট এবং কোনও অপ্রীতিকর ঘটনার খবর নেই। ২ জোন মিলিয়ে মেট্রোয় যাত্রীসংখ্যা ছিল ৪১ লক্ষ ৬৫ হাজার। এবার কালীপুজোতেও যাত্রীদের পাশে কলকাতা মেট্রো। আগামী রবিবার অর্থাৎ ১২ নভেম্বর পুজোর রাতে যাঁরা দক্ষিণেশ্বর কিংবা কালীঘাটে যেতে চান, তাঁদের জন্য থাকবে বিশেষ পরিষেবা। ওইদিন রাত ১০টায় কবি সুভাষ থেকে একটি মেট্রো ছাড়বে। সেই ট্রেনটি দক্ষিণেশ্বরে পৌঁছবে রাত ১১টা ৩ মিনিটে। আবার ফিরতি পথে দক্ষিণেশ্বর মেট্রো ছাড়বে রাত ১০টায়, কবি সুভাষ স্টেশনে পৌঁছবে ১১টা ১ মিনিটে। সেদিন সকাল ৯টা থেকে রাত ১১টা ৩ মিনিট পর্যন্ত মিলবে পরিষেবা। মোট ১৩২টি মেট্রো চলবে। যেহেতু রবিবার তাই গ্রিন ও পার্পল লাইনে যথারীতি বন্ধ থাকবে মেট্রো পরিষেবা। সকালের সূচিতে খুব একটা পরিবর্তন নেই। তবে এই রবিবার রাত ৯টা ২৮ মিনিটের পরিবর্তে ১০টায় দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো চলবে এবংরাত্রি ১০টায় কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত (৯টা ২৭ মিনিটের পরিবর্তে)।

Related articles

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...