Monday, April 6, 2026

“যেখানে জওয়ানদের মোতায়েন করা হয় সেটাই মন্দির”: হিমাচলে সেনাদের কুর্নিশ প্রধানমন্ত্রীর

Date:

Share post:

দীপাবলি উপলক্ষ্যে সাতসকালেই পৌঁছে গিয়েছেন হিমাচল প্রদেশে (Himachal Pradesh)। লেপচাতে গিয়ে সেনাদের সঙ্গে কথা বলার পাশাপাশি দীপাবলি (Diwali) উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এছাড়াও সেনাদের মিষ্টি মুখ করানোর পাশাপাশি নিজেও সেনার পোশাকে সাজেন প্রধানমন্ত্রী। বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। আর সেকারণেই দেশবাসীর চোখে সরকার তথা নিজের ভাবমূর্তি উজ্জ্বল করার জোর চেষ্টা চালালেন মোদি।

রবিবার মোদি বলেন, গত ৩০-৩৫ বছর ধরে একটা দীপাবলিও আসেনি যে আমি আপনাদের সঙ্গে কাটাইনি। আমি যখন সিএম বা পিএম ছিলাম না তখনও সীমান্তে যেতাম। সুরক্ষা বাহিনীর সঙ্গে দীপাবলি পালন করতাম। মোদি বলেন, যেখানে সেনা জওয়ানদের মোতায়েন করা থাকে সেটা মন্দিরের থেকে কম কিছু নয়। এদিন নিজের এক্স হ্যান্ডেলে নমো লিখেছেন, আমাদের সাহসী নিরাপত্তা বাহিনীদের সঙ্গে দেওয়ালি কাটানোর বিষয়টি আমার কাছে অন্য অভিজ্ঞতা এনে দিল। এটা আবেগের ব্যাপার। পরিবার থেকে অনেক দূরে দেশের এই অভিভাবকরা তাঁদের আত্মত্য়াগের মাধ্যমে আমাদের জীবনকে আলোকিত করেন। মোদি এদিন আরও বলেন, আমাদের নিরাপত্তা বাহিনীর সাহস অতুলনীয়। প্রচন্ড প্রতিকূল পরিবেশে তাঁরা কাজ করেন। পরিবার থেকে অনেক দূরে থেকে তাঁরা দেশের জন্য আত্মত্যাগ করেন। আমাদের জীবনকে সুরক্ষিত রাখেন। ভারত চিরদিন তাঁদের প্রতি কৃতজ্ঞ থাকবে। পাশাপাশি যেভাবে ভারতের সুরক্ষাকে নিশ্চিত করার জন্য সেনারা কাজ চালিয়ে যাচ্ছেন তার ভূয়সী প্রশংসা করেন মোদি।

প্রধানমন্ত্রী মনে করিয়ে দেন, আমাদের সাহসী সেনারা সীমান্ত পাহারা দেন। তাঁদের জন্য এই দেশ সুরক্ষিত। হিমালয়ের মতো সুরক্ষা বলয় তৈরি করেন তাঁরা। তবে এখানেই থামেননি তিনি। মোদি এদিন আত্মনির্ভর ভারতের কথাও তুলে ধরেন। তিনি জানান, ৫০০ মহিলা অফিসারকে পার্মানেন্ট কমিশনে নিয়োগ করা হয়েছে। রাফালের মতো প্লেন চালাচ্ছেন ভারতের মহিলা পাইলটরা।

 

 

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...