Monday, April 6, 2026

১৩০ কিমি বেগে ছুটছে পুরুষোত্তম এক্সপ্রেস, আচমকা ঝা.কুনি! তারপর…

Date:

Share post:

দিওয়ালির আগেই বড় দুর্ঘটনার (Rail Accident) মুখে দিল্লিগামী ট্রেন। অল্পের জন্য রক্ষা পেল পুরী-নয়া দিল্লি পুরুষোত্তম এক্সপ্রেস (Puri-New Delhi Purushottam Express)! পূর্বরেল (Eastern Railways) সূত্রে খবর ট্রেনটি রাজধানীর উদ্দেশে যাওয়ার সময় ঝাড়খণ্ডের (Jharkhand) কোডার্মা জেলায় দুর্ঘটনার মুখে পড়ে। গোমোহ ও কোডার্মা রেলস্টেশনে মাঝে আচমকাই ওভারহেড ইলেকট্রিক তার (Overhead Electric Wire) ছিড়ে যায়। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যেতেই চালক দ্রুত ইমার্জেন্সি ব্রেক কষেন। প্রবল ঝাকুনিতে এদিক ওদিক ছিটকে পড়ে যান যাত্রীরা। সেই সময়ে দিল্লিগামী ওই ট্রেনের গতি ছিল ঘণ্টায় প্রায় ১৩০ কিলোমিটার। ঘটনা দুই যাত্রীর মৃত্যু হয়েছে বলে খবর।

কীভাবে তার ছিড়ে গেল তা এখনও স্পষ্ট নয়। গতকাল অর্থাৎ শনিবার এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যান ধানবাদ রেলওয়ে ডিভিশনের ম্যানেজার কেকে সিনহা সহ একাধিক শীর্ষকর্তারা।প্রায় চার ঘণ্টা ধানবাদ রেলওয়ে ডিভিশনের কোডার্মা-গোমোহ সেকশনে ট্রেন চলাচল বন্ধ থাকে। পরে দুর্ঘটনাস্থলে একটি ডিজেল ইঞ্জিন পাঠানো হয় যা পুরুষোত্তম এক্সপ্রেসকে গোমোহ পর্যন্ত টেনে আনে। সেখানে নতুন ইঞ্জিন যোগ করে তারপর ট্রেন রওনা দেয়।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...