Tuesday, April 7, 2026

দীপাবলির সঙ্গে নেপালি জনজা.তিরা মাতলেন তিলক ও ঘটঘটি উৎসবে

Date:

Share post:

দীপাবলির উৎসবের সঙ্গে নেপালি জনজাতিরা মাতল তিলক ও ঘটঘটি উৎসবে। সব নেপালি জনজাতি নয়, নির্দিষ্ট কিছু নেপালি ভাষার জনজাতি, কালীপুজোর দিনে মেতে ওঠেন দীপাবলির সঙ্গে পৃথক উৎসবে।

জানা গিয়েছে, অমাবস্যা লাগার পরেই তিলক উৎসব পালন করেন কিছু কিছু নেপালি ভাষাভাষীর মানুষ। এই চিরক উৎসবে বোনেরা ভাইদের কপালে কাজল দিয়ে তিলক কাটেন। এছাড়াও তাঁরা এদিন ওই নিজেদের বাড়িতেই ঘটঘটি খেলায় মেতে ওঠেন। ঘটঘটি নামটি শুনতে অন্যরকম লাগলেও এটি এক ধরনের নির্দিষ্ট গুটি দিয়ে খেলা হয়। ঠিক ভাবে বলতে গেলে এটিকে এক ধরনের জুয়াও বলা চলে। তবে এই ঘর গুটি খেলা কিন্তু শুধুমাত্র নিজেদের পরিবার ও আত্মীয়দের মধ্যেই সীমাবদ্ধ থাকে। এর বাইরেও আলোর রোশনাই দীপাবলিতেও মেতে ওঠেন তাঁরা। কার্শিয়াং থেকে দার্জিলিং শহর কালীপুজোর দিনে একদিকে যেমন দীপাবলিতে সেজে উঠেছে, তেমনই প্রতিটি ঘরেই প্রায় তিলক উৎসব পালিত হচ্ছে। দুপুরবেলা অমাবস্যা লাগার পরেই তিলক উৎসবের পাশাপাশি ঘর গুটি খেলায় মেতেছেন তাঁরা। এই দিনে অনেকে আবার অলক্ষ্মী পুজোও করে থাকেন। আবার ভাইফোঁটার দিনেও ভ্রাতৃদ্বিতীয়া লাগার পরে নেপালি ভাষার মানুষরা ভাইটিকাও দিয়ে থাকেন।

আরও পড়ুন-নয়া কী.র্তি! এবার দেশের আইআইএম-এর ম্যানেজমেন্ট বোর্ডগুলির ক্ষ.মতা নিজেদের হাতে নিতে চায় মোদি সরকার

Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...