Saturday, June 27, 2026

৯-এ নয় টিম ইন্ডিয়ার, নেদারল্যান্ডসকে হারাল ১৬০ রানে

Date:

Share post:

৯-এ নয় টিম ইন্ডিয়ার। এদিন বিশ্বকাপের গ্রুপপর্বের শেষ ম‍্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে দুরন্ত জয় পেল ভারতীয় দল। নেদারল্যান্ডসকে হারাল ১৬০ রানে। ভারতের বল হাতে ২টি করে উইকেট নেন মহম্মদ সিরাজ, যশপ্রীত বুমরাহ, কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজার। এদিন উইকেট পেলেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা। ভারতের ব‍্যাট হাতে কামাল দেখান শ্রেয়স আইয়র এবং কে এল রাহুল।

ম‍্যাচে এদিন টসে জিতে ব‍্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। প্রথমে ব‍্যাট করে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ৪ উইকেট হারিয়ে ৪১০ করে টিম ইন্ডিয়া। সৌজন্যে শ্রেয়স আইয়র এবং কে এল রাহুল। ১২৮ রানে অপরাজিত শ্রেয়স। ১০২ করেন রাহুল।  ৬১ রান করেন রোহিত শর্মা। এই রান করতেই একাধিক রেকর্ড গড়েন হিটম‍্যান। ছক্কা মেরে জোড়া বিশ্বরেকর্ড করেন ভারত অধিনায়ক। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে এক ক্যালেন্ডার বর্ষে সব থেকে বেশি ছক্কা হাঁকানোর বিশ্বরেকর্ড গড়েন রোহিত শর্মা। ৫১ করে রান করেন শুভমন গিল বিরাট কোহলি। নেদারল্যান্ডসের হয়ে দুই উইকেট নেন লেডে। একটি করে উইকেট নেন মির্কেন এবং ভান ডার মারউই।

জবাবে ব‍্যাট করতে নেমে লড়াই চালায় নেদারল্যান্ডস। শেষমেশ ২৫০ রানে গুটিয়ে যায় নেদারল্যান্ডসের ইনিংস। নেদারল্যান্ডসের হয়ে ৩০ রান করেন ম‍্যাক্স। ৩৫ রান করেন আক্রেম‍্যান। সাইব্রান্ড করেন ৪৫। এডওয়ার্ডস করেন ১৭। ভারতের হয়ে দুই করে উইকেট নেন মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব, যশপ্রীত বুমরাহ এবং রবীন্দ্র জাদেজা। একটি করে উইকেট নেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা।

আরও পড়ুন:শ্রেয়স-রাহুলের দাপট, নেদারল্যান্ডসের বিরুদ্ধে ৪১০ করল টিম ইন্ডিয়া

Related articles

ফ্ল্যাট-বাড়ি পেলেও ক্ষতিপূরণ মিলবে দেরির জন্য! পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের 

ফ্ল্যাট বা বাড়ি হাতে পাওয়ার পরেও সংশ্লিষ্ট নির্মাণ সংস্থার বিরুদ্ধে গোটা প্রকল্পে অযৌক্তিক বিলম্বের জন্য ক্ষতিপূরণ দাবি করতে...

ফের ভারতের আসতে পারেন মোদির ‘বন্ধু’ ট্রাম্প

আগামী ২০২৭ সালের শুরুতেই দ্বিপাক্ষিক সফরে ভারতে আসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (American President Donald Trump)। শনিবার...

কুণাল-কল্যাণ-মহুয়াদের নীতিগত অবস্থানকে কুর্নিশ জহর সরকারের

দলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছিলেন প্রাক্তন আমলা জহর সরকার (Jawhar Sarkar)। এবার বিধানসভা নির্বাচনের...

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...