Monday, April 6, 2026

আজ কালীপুজো, দক্ষিণেশ্বর-কালীঘাটে সকাল থেকেই পুণ্যার্থীদের ঢল

Date:

Share post:

আজ কালীপুজো। শক্তির আরাধনার দিন। কালী পুজোর সঙ্গে বাংলার যেন এক অবিচ্ছিন্ন যোগ রয়েছে। শক্তিপীঠ, সতীপীঠগুলিতে সকাল থেকেই চলছে উপাসনা। উপাচার মেনে চলছে পুজো। পাশাপাশি মন্দিরগুলিতে নেমেছে ভক্তদের ঢল।

রবিবার সকাল থেকেই মন্দিরে ভক্তদের ভিড়। মায়ের দর্শন পেতে কালীপুজোর এই বিশেষ দিনে ভিড় উপচে পড়ছে দক্ষিণেশ্বরে। এখানে দেবী পূজিতা হন ভবতারিণী রূপে। দীপান্বিতা কালীপুজোর দিনে এখানে দর্শনার্থীদের ভিড় দেখার মতো। সকাল থেকেই আকাশ পরিষ্কার। কিন্তু কোথাও মানুষের খামতি নেই।  সবকিছু উপেক্ষা করেই মায়ের দর্শনে সকাল থেকেই লম্বা লাইন দিয়েছেন ভক্তরা।

দক্ষিণেশ্বরের পুজোর বিশেষ আকর্ষণ হল দেবী ভবতারিণীর বিশেষ আরতি। কালীপুজোর দিন ঘট স্নানের পর মায়ের পুরনো ঘটেই নতুন করে গঙ্গার জল ভরে প্রতিষ্ঠা করা হয়। মায়ের ভোগের মধ্যে থাকে সাদাভাত, ঘি, পাঁচরকমের ভাজা, শুক্তো, তরকারি, পাঁচরকমের মাছের পদ, চাটনি, পায়েস ও মিষ্টি।দক্ষিণেশ্বর মন্দিরের পাশেই রয়েছে আদ্যাপীঠ মন্দির। সেখানেও কালীপুজোর রাতে আদ্যা মায়ের বিশেষ পুজো হয়। সন্ধ্যারতি দেখতে এবং আদ্যা মায়ের কৃপা পেতে ভিড় জমিয়েছেন অসংখ্য ভক্ত।

অন্যদিকে কালীঘাটেও ভিড় জমিয়েছেন দর্শনার্থীরা। কালীপুজোর দিন গোটা মন্দির চত্বর সেজে উঠেছে। সকাল থেকেই দূর-দূরান্ত থেকে আগত বহু ভক্ত কালীঘাট মন্দিরে পুজো দিতে এসেছেন।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...