Thursday, June 25, 2026

দুর্গাপুজোর পরে কালীপুজোতেও লক্ষ্মীলাভ: দীপাবলিতে ৮ হাজার কোটি টাকার ব্যবসা বাংলায়

Date:

Share post:

কালীপুজোর সঙ্গে যেমন জড়িয়ে আছে আলো, তেমন আতসবাজিও। তবে পরিবেশ দূষণের কথা মাথায় রেখে বেঁধে দেওয়া হয়েছে শব্দের মাত্রা। পাশাপাশি সবুজবাজি বিক্রির উপরেও জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। রয়েছে প্রশাসনের কড়া নজরদারিও। এবার দীপাবলিতে আতশবাজিতেই হল লক্ষ্মীলাভ। দুর্গাপুজোর পর কালীপুজোতেও বিশাল অঙ্কের ব্যবসা হল বাংলায়। অবশ্যই এর পিছনে প্রধান উদ্যোক্তা স্বয়ং মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রীর উদ্যোগেই এবার বাংলায় সবুজবাজির পসরা বসেছিল। সবুজ আতসবাজির (Green Cracker) সেই ব্যবসা এবার পৌঁছে গেল ৮ হাজার কোটিতে। সারা বাংলা আতসবাজি উন্নয়ন সমিতির চেয়ারম্যান বাবলা রায় বলেন, মৃতপ্রায় বাজি শিল্পে পুনরায় প্রাণপ্রতিষ্ঠা হয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছা ও আশীর্বাদে। তাঁর সৌজন্যে এবার বাংলায় প্রায় ৮ হাজার কোটি টাকার সবুজবাজির ব্যবসা হয়েছে। আগামী বছর ২০ হাজার কোটি টাকার ব্যবসা করবে বাংলার আতসবাজি শিল্প। এর আগে দুর্গাপুজোয় ৭২ হাজার কোটি টাকার ব্যবসা হয়েছিল বলে সমীক্ষা রিপোর্টে জানানো হয়। সেই রিপোর্ট তুলে ধরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, বাংলার দুর্গাপুজোকে ঘিরে একদিকে প্রচুর মানুষের কর্মসংস্থান হয়। আর একদিকে ব্যবসা হয়। এবার তা সব রেকর্ড ছাড়িয়ে যায়। দুর্গাপুজোয় কত টাকার ব্যবসা হয়েছে, ব্রিটিশ কাউন্সিলের সমীক্ষার তথ্য সামনে নিয়ে এসে জানান মুখ্যমন্ত্রী।

দুর্গাপুজোর পর কালীপুজোয় রাজ্য প্রশাসনের উদ্যোগে এবং সারা বাংলা আতসবাজি উন্নয়ন সমিতির সহযোগিতায় কলকাতা, হাওড়া-সহ বিভিন্ন জেলায় বাজি মেলা বসেছিল এবার। সেখান থেকে এবার দারুণ সাড়া মিলেছে ব্যবসায়ীদের। শব্দবাজির উপর নিষেধাজ্ঞা সত্ত্বেও শুধু সবুজ আতসবাজিই (Green Cracker) এবার বাংলায় চুটিয়ে ব্যবসা করেছে। এখানে উল্লেখ্য, মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন, বাংলায় সবুজ বাজির ক্লাস্টার তৈরি করা হবে। তার আগে বিপুল সাফল্যের মুখ দেখল সবুজ বাজিশিল্প।

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...