Wednesday, June 24, 2026

দীপাবলির মাঝেই মর্মা.ন্তিক দুর্ঘ.টনা, হায়দরাবাদে বহুতলে আ.গুন লেগে মৃ.ত ৯

Date:

Share post:

দীপাবলির উৎসবের মাঝেই মর্মান্তিক দুর্ঘটনা হায়দরাবাদে। বহুতলে আগুন লেগে মৃত্যু হল ৯ জনের। মর্মান্তিক এই দুর্ঘটনায় আহত হয়েছেন একাধিক। ঘটনাটি ঘটেছে হায়দরাবাদের নামপল্লী এলাকার। উৎসবের মাঝে এই দুর্ঘটনায় স্বাভাবিকভাবেই শোকের ছায়া নেমেছে।

পুলিশ সূত্রে খবর, বহুতলের নীচের তলায় আগুন লাগে। সেখানে রাসায়নিক পদার্থ মজুত করা ছিল। এর ফলে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীদের দাবি, নীচে গাড়ি মেরামত করা হচ্ছিল। তা থেকে স্ফুলিঙ্গ বার হচ্ছিল। এই স্ফুলিঙ্গ থেকেই আগুন লাগে বলে দাবি তাঁদের। যদিও কী কারণে আগুন লাগল, তা এখনও সরকারি ভাবে জানানো হয়নি। এই ঘটনা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ সূত্রে জানা যাচ্ছে, বহুতলে আগুন চোখে পড়ার পর সকাল ৯টা ৩৫ মিনিট নাগাদ দমকলকে খবর দেওয়া হয় স্থানীয়দের তরফে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের একাধিক ইঞ্জিন। শুরু হয় উদ্ধারকাজ। অগ্নিকাণ্ডের জেরে এখনো পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...