Saturday, June 27, 2026

কালীপুজোর রাতে ভ.য়াবহ দু.র্ঘটনা! উত্তর ২৪ পরগণায় মৃ.ত ৩ যুবক

Date:

Share post:

কালীপুজোর (Kali Pujo) রাতেই ভয়াবহ পথদুর্ঘটনা (Accident)। গাড়ির সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষের জেরে মৃত্যু হল তিন যুবকের। অভিযোগ, গাড়িটি পুলিশ আধিকারিকের। উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার গঙ্গানন্দপুর গ্রামপঞ্চায়েতের চারাতলা এলাকার ঘটনা। পুলিশ সূত্রে খবর, নিহতদের নাম তন্ময় কীর্তনিয়া, সুজিত হালদার ও অমিত মাজি। গোপালনগর থানার পাঁচপোতা গ্রামের বাসিন্দা ছিলেন তাঁরা। এদিনের দুর্ঘটনায় আহত হয়েছেন পুলিশ আধিকারিক-সহ ২ জন। আহত হয়েছেন বনগাঁ মহিলা থানার আধিকারিক অপরাজিতা বন্দ্যোপাধ্যায়ও। আহতদের ইতিমধ্যে বনগাঁ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, রবিবার নাটাবেরিয়া থেকে বনগাঁর দিকে যাচ্ছিল পুলিশ আধিকারিক অপরাজিতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি। সেই সময়ই উল্টো দিক থেকে একটি বাইক আসছিল। তাতে তিনজন যুবক ছিলেন। অভিযোগ, পুলিশের গাড়ি ও বাইকের মুখোমুখি সংঘর্ষে বাইক আরোহীরা ছিটকে পড়েন। এদিকে আহত হন পুলিশ আধিকারিক ও তাঁর গাড়ির চালকও। এ বিষয়ে বনগাঁ মহিলা থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক অপরাজিতা বন্দ্যোপাধ্যায় বলেন, বাইকটি আচমকা তাঁর গাড়ির সামনে এসে গাড়িতে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলে ২ জন মারাও যান। পরে আরও একজনের মৃত্যু হয় বলে অভিযোগ।

 

 

 

 

Related articles

দেখে নিন আজ কোন শহরে কত দামে মিলছে পেট্রোল ডিজেল

পেট্রোল-ডিজেলের দামের (Petrol and Diesel Price) দিকে নজর থাকে সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহণ ক্ষেত্রের সকলেরই। শনিবার...

‘রাওলাট আইনের ২০২৬ সংস্করণ’: বিজেপি সরকারের নতুন বিলকে তীব্র আক্রমণ কুণালের

জনগণের নিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে বিজেপি সরকার যে নতুন বিল (West Bengal Public Safety and Control of...

গভীর খাদে দুধবোঝাই পিকঅ্যাপ ভ্যান, মৃত ৬

হিমাচল প্রদেশের (Himachal Pradesh) সিমলায় (Shimla) ভয়াবহ পথ দুর্ঘটনা (Road accident)। শক্রবার তাকলেচ পুলিশ ফাঁড়ির (Taklech Police Outpost)...

কত বাড়ল আজকের সোনার দাম দেখে নিন এক ঝলকে

আপনি কি আজকে সোনা বা রুপো (Gold and Silver Price) কেনার কথা ভাবছেন? তাহলে বাজারে যাওয়ার আগে জেনে...