Thursday, March 26, 2026

সীমান্ত পেরিয়ে মিজোরামে ঢুকেছে মায়ানমারের ৪২ সেনা-সহ ৫ হাজার নাগরিক

Date:

Share post:

৪২ জন সেনা অফিসার সহ মায়ানমারের প্রায় পাঁচ হাজার নাগরিক রবিবার রাতে সীমান্ত পেরিয়ে প্রবেশ করেছে ভারতের মিজোরামে। জানা যাচ্ছে, বিদ্রোহী জোট ‘ব্রাদারহুড অ্যালায়্যান্স’-এর হামলায় একের পর এক এলাকা হাতছাড়া হচ্ছে মায়ানমার সেনার। প্রাণ বাঁচাতে তাই দেশ ছেড়ে ভারতে ঢুকেছে তাঁরা।

মিজোরাম পুলিশের আইজি লালবিয়াকথাঙ্গা খিয়াংটে মঙ্গলবার বলেন, ‘‘মিজোরামের চাম্পেই জেলা লাগোয়া সীমান্তের অদূরে মায়ানমার সেনার রিখাওদর এবং খাওমাওয়ি ছাউনি দু’টি সোমবার সন্ধ্যায় বিদ্রোহী বাহিনী দখল করে। প্রাণভয়ে ৪২ জন মায়ানমার সেনা জোকাওথান সীমান্ত চেকপোস্ট পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে ঢুকে আত্মসমর্পণ করেছেন। তাঁরা এ দেশে আশ্রয় চেয়েছেন।’’ লালবিয়াকথাঙ্গা জানান, সীমান্তবর্তী একাধিক গ্রামেরও দখল নিয়েছে বিদ্রোহী বাহিনী। তাই মায়ানমারের প্রায় ৫,০০০ গ্রামবাসী আতঙ্কে ভারতে চলে এসেছেন।

উল্লেখ্য, ২০২১ সালে নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করে মায়ানমার সেনা ক্ষমতা দখলের পর দেশের বিভিন্ন অঞ্চলে কার্যত গৃহযুদ্ধ চলছে। সামরিক শাসন বিরোধী বিভিন্ন দল ও সশস্ত্র জাতিগত গোষ্ঠী মায়ানমারের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল, উত্তর–পশ্চিশাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলে সেনাবাহিনীর ঘাঁটিতে প্রায়ই হামলা চালাচ্ছে। মায়ানমারের উত্তর-পূর্বাঞ্চলে সীমান্ত এলাকায় চিনের সঙ্গে বাণিজ্য হয় এমন কয়েকটি শহরের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে সামরিক সরকার। চিনা সরকার চলতি সপ্তাহে নিশ্চিত করেছে, মায়ানমারের অভ্যন্তরে সীমান্ত এলাকায় সহিংসতার কারণে চিনা নাগরিক হতাহতের ঘটনা ঘটছে।

মায়ানমার সেনাবাহিনী পরিস্থিতি মোকাবিলায় ব্যাপক দমন পীড়ন চালাচ্ছে। নাগরিকদের বড় অংশ সেনা অভিযানে বাস্তুচ্যুত হয়ে গভীর জঙ্গলে শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছে। সেই শরণার্থী শিবির গুলিতেও বিমান থেকে বোমা বর্ষণ করা হচ্ছে। আন্তর্জাতিক গবেষণা সংস্থা আর্মড কনফ্লিক্ট লোকেশন এন্ড ইভেন্ট ডাটা প্রজেক্টের একটি তথ্য অনুযায়ী, মায়ানমারের দক্ষিণ-পূর্ব রাজ্য কায়াহতে, ২০২৩ সালের প্রথম নয় মাসে ৬০ টি বিমান হামলা চালানো হয়েছিল – যা ২০২২ সালের মোট সংখ্যার পাঁচ গুণেরও বেশি – এবং অন্তত ১১ টি শরণার্থী শিবিরে হামলা হয়েছে যেখানে সাধারণ মানুষ আশ্রয় নিয়েছিলেন।

Related articles

পশ্চিম এশিয়া নিয়ে সর্বদল বৈঠক: উত্তর এড়ালো কেন্দ্রের সরকার, যোগ দিল না তৃণমূল

পশ্চিম এশিয়ার যুদ্ধে জ্বালানি সংকটে গোটা বিশ্ব। ভারতে তার প্রভাব নিয়ে সংসদে বক্তৃতা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে...

বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ, আর বিক্ষোভ শুরু: এবার চন্দননগর

অনেক ভেবেচিন্তে তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। তাও সেখানে সম্পূর্ণ করতে পারেনি ২৯৪ আসনের তালিকা। আর সেই...

এবার ভোটে জিতুক তৃণমূল! চাইছেন কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী

কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী বুধবার স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, বাংলার বিধানসভা ভোটে বিজেপিকে পর্যুদস্ত করে তৃণমূল কংগ্রেস জয়লাভ...

লোডশেডিং করেও লাভ হবে না: নন্দীগ্রামে এবার জিতবে ভূমিপুত্র

মণীশ কীর্তনিয়া ২০২১-এর নন্দীগ্রাম। বয়ালের বুথে ভাঙা পা নিয়ে হুইলচেয়ারে ঢুকছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ তার কাছে খবর ছিল সেখানে...